১৯/১০. অধ্যায়ঃ
যুদ্ধে মুসলমানদের সাথে যিম্মী (অমুসলিম নাগরিক) অংশ নিলে তাকে গনিমতের অংশ দেওয়া হবে কি না ?
যুদ্ধে মুশরিকের সাহায্য: বদর অভিযানের নির্দিষ্ট ঘটনা
জামে‘ আত-তিরমিযী : ১৫৫৮
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৫৫৮
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ الْفُضَيْلِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نِيَارٍ الأَسْلَمِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى بَدْرٍ حَتَّى إِذَا كَانَ بِحَرَّةِ الْوَبَرِ لَحِقَهُ رَجُلٌ مِنَ الْمُشْرِكِينَ يَذْكُرُ مِنْهُ جُرْأَةً وَنَجْدَةً فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَلَسْتَ تُؤْمِنُ بِاللَّهِ وَرَسُولِهِ " . قَالَ لاَ . قَالَ " ارْجِعْ فَلَنْ أَسْتَعِينَ بِمُشْرِكٍ " . وَفِي الْحَدِيثِ كَلاَمٌ أَكْثَرُ مِنْ هَذَا . هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ قَالُوا لاَ يُسْهَمُ لأَهْلِ الذِّمَّةِ وَإِنْ قَاتَلُوا مَعَ الْمُسْلِمِينَ الْعَدُوَّ . وَرَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنْ يُسْهَمَ لَهُمْ إِذَا شَهِدُوا الْقِتَالَ مَعَ الْمُسْلِمِينَ .
আইশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বদরের যুদ্ধে রওয়ানা হলেন। তিনি ওয়াবরার প্রস্তরময় এলাকায় পৌঁছলে মুশরিক সম্প্রদায়ের এক ব্যক্তি তাঁর সাথে মিলিত হল। তার সাহসিকতা ও বীরত্বের খ্যাতি ছিল। নবী (ﷺ) তাকে বললেনঃ তুমি কি আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাসী নও? সে বলল, না। তিনি বললেন, তুমি ফিরে যাও, আমি কখনো কোন মুশরিকের সাহায্য নিব না।
সহীহ্, ইবনু মা-জাহ (২৮৩২), মুসলিমএ হাদীসে আরো বক্তব্য আছে। এ হাদীসটি হাসান গারীব। কিছু বিশেষজ্ঞ আলিম এ হাদীসের বক্তব্য অনুযায়ী আমাল করেছেন। তারা বলেন, যিম্মীদেরকে গনিমতের অংশ দেওয়া যাবে না যদিও তারা শত্রুর বিরুদ্ধে মুসলমানদের সাথে যুদ্ধে অংশগ্রহন করে। অপর একদল বিশেষজ্ঞ আলিম বলেছেন, তারা মুসলমানদের সাথে যুদ্ধে অংশগ্রহন করলে তাদেরকে গনিমতের অংশ দেওয়া হবে। যেমন যুহরীর সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইয়হূদী এক গোষ্ঠী অমুসলিমকে গনিমতের অংশ দিয়েছিলেন, যারা তাঁর সাথে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলো। হাদিসটি বর্ণনা করেছেন কুতাইবা ইবনু সাঈদ আব্দুল ওয়ারিস ইবনু সাঈদ হতে, তিনি আযরা ইবনু সাবিত হতে, তিনি যুহরী হতে। সনদ দুর্বল।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৫৮-এর সারসংক্ষেপ
মূল বিষয়: মুশরিকের সাহায্য। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বদরের পথে ওয়াবরার পাথুরে এলাকায় পৌঁছলে এক সাহসী ও বীরত্বের জন্য পরিচিত মুশরিক তাঁর সঙ্গে যোগ দিতে আসে। নবী صلى الله عليه وسلم তাকে জিজ্ঞেস করেন, সে আল্লাহ ও তাঁর রাসূলের ওপর বিশ্বাস করে কি না। সে ‘না’ বললে তিনি তাকে ফিরে যেতে বলেন এবং জানান, তিনি কোনো মুশরিকের সাহায্য নেবেন না। এই হাদিসের মূল কিওয়ার্ড হলো বদর যুদ্ধ, মুশরিকের সাহায্য গ্রহণ এবং ঈমানের প্রশ্ন। এখানে একটি নির্দিষ্ট অভিযানের নির্দিষ্ট ব্যক্তির ঘটনা বর্ণিত হয়েছে। তাই এটিকে প্রসঙ্গহীনভাবে সব পরিস্থিতির বিস্তৃত আইন হিসেবে ব্যাখ্যা না করে বর্ণিত ঘটনাটিই পরিষ্কার করা উচিত। মূল শিক্ষা হলো, ওই মুহূর্তে সামরিক দক্ষতার চেয়ে ঈমানি পরিচয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছিল এবং প্রস্তাবিত সাহায্য প্রত্যাখ্যান করা হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বদর অভিযানে এক মুশরিকের সাহায্য গ্রহণ করা হয়নি।
- সাহায্য গ্রহণের আগে তার ঈমান সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল।
- শুধু বীরত্ব বা দক্ষতা নয়, ঈমানি পরিচয়কেও গুরুত্ব দেওয়া হয়েছে।
