১৭/৭. অধ্যায়ঃ

ছয় মাসের মেষকে (ভেড়া, দুম্বা, ছাগল) কুরবানী করা প্রসঙ্গে

ছয় মাস বয়সী মেষ দিয়ে কুরবানি করার হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৪৯৯

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ وَاقِدٍ، عَنْ كِدَامِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي كِبَاشٍ، قَالَ جَلَبْتُ غَنَمًا جُذْعَانًا إِلَى الْمَدِينَةِ فَكَسَدَتْ عَلَىَّ فَلَقِيتُ أَبَا هُرَيْرَةَ فَسَأَلْتُهُ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ نِعْمَ - أَوْ نِعْمَتِ - الأُضْحِيَةُ الْجَذَعُ مِنَ الضَّأْنِ ‏"‏ ‏.‏ قَالَ فَانْتَهَبَهُ النَّاسُ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَأُمِّ بِلاَلٍ ابْنَةِ هِلاَلٍ عَنْ أَبِيهَا وَجَابِرٍ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَرَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏ وَقَدْ رُوِيَ هَذَا عَنْ أَبِي هُرَيْرَةَ مَوْقُوفًا ‏.‏ وَعُثْمَانُ بْنُ وَاقِدٍ هُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ زِيَادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏.‏ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَنَّ الْجَذَعَ مِنَ الضَّأْنِ يُجْزِئُ فِي الأُضْحِيَةِ ‏.‏

আবূ কিবাশ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ছয় মাস বয়সের কিছু সংখ্যক মেষ বিক্রয়ের উদ্দেশ্যে মদিনায় আনলাম। কিন্তু সেগুলো বাজারে বিক্রয় হল না (মূল্য কমে গেল)। আমি আবু হুরাইরা (রাঃ)-এর সাথে দেখা করে তাকে এ প্রসঙ্গে প্রশ্ন করলাম। তিনি বললেন, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ ‘‘ছয় মাস বয়সের মেষ কুরবানীর জন্য কতই না উত্তম!” রাবী বলেন, (এ কথা শুনে) লোকেরা মেষগুলো সাথে সাথে ছিনিয়ে নিল (তাড়াহুড়া করে কিনে নিল)।

যঈফ, যঈফা (৬৪), মিশকাত (১৪৬৮), ইরওয়া (১১৪৩)। এ অনুচ্ছেদে ইবনু আব্বাস, উম্মু বিলাল বিনতি হিলাল তার পিতার সূত্রে, জাবির, উকবা ইবনু আমির (রাঃ) এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর আরো একজন সাহাবী হতে হাদীস বর্ণিত আছে।আবূ ঈসা বলেন, আবূ হুরাইরা (রাঃ) বর্ণিত হাদীসটি হাসান গারীব। এটি আবূ হুরাইরা (রাঃ) হতে মাওকূফ হিসেবেও বর্ণিত হয়েছে। উসমান ইবনু ওয়াকিদ, তিনি হলেন ইবনু মুহাম্মাদ ইবনু যিয়াদ ইবনু আব্দুল্লাহ ইবনু উমার ইবনুল খাত্তাব। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবী ও তার পরবর্তী আলিমগণ এ হাদীসের অনুসারে আমল করেছেন। তাঁদের মতে কুরবানীর জন্য ছয়মাস বয়সের ছাগল-ভেড়া যথেষ্ট।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে ছয় মাস বয়সী মেষ কুরবানির বিষয়ে একটি ঘটনা বলা হয়েছে। একজন ব্যবসায়ী কিছু কম বয়সী মেষ বিক্রির জন্য মদিনায় এনেছিলেন। প্রথমে বাজারে সেগুলোর চাহিদা ছিল না এবং মূল্যও কমে যায়। তিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর কাছে এ বিষয়ে জানতে চান। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু জানান, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে ছয় মাস বয়সী মেষকে কুরবানির জন্য উত্তম বলতে শুনেছেন। এই কথা জানার পর লোকেরা দ্রুত মেষগুলো কিনে নেয়। হাদিসটির মূল শিক্ষা হলো, কুরবানির ক্ষেত্রে ছয় মাস বয়সী মেষের গ্রহণযোগ্যতার কথা বর্ণনায় এসেছে। তবে এখানে বিশেষভাবে মেষের কথা বলা হয়েছে। তাই অন্য প্রজাতির পশুর বয়সের সঙ্গে এই বক্তব্য সরাসরি মিলিয়ে দেওয়া উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ছয় মাস বয়সী মেষকে কুরবানির জন্য উত্তম বলা হয়েছে।
  • বর্ণনাটি বিশেষভাবে মেষের বয়স সম্পর্কে।
  • হাদিসটি জানার পর মানুষের মধ্যে মেষগুলোর চাহিদা বেড়ে যায়।
  • মেষের নির্দেশকে অন্য সব কুরবানির পশুর বয়সের সঙ্গে মেলানো উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন