১৭/৫. অধ্যায়ঃ

যে ধরণের পশু কোরবানি করা জায়েজ নয়

চার ধরনের ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি নিষেধ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৪৯৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُبَيْدِ بْنِ فَيْرُوزَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ ‏ "‏ لاَ يُضَحَّى بِالْعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا وَلاَ بِالْعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا وَلاَ بِالْمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا وَلاَ بِالْعَجْفَاءِ الَّتِي لاَ تُنْقِي ‏"‏ ‏.‏حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُبَيْدِ بْنِ فَيْرُوزَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عُبَيْدِ بْنِ فَيْرُوزَ عَنِ الْبَرَاءِ ‏.‏ وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ ‏.‏

বারাআ ইবনু আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

মারফূ হাদীস (রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণী) হিসাবে বর্ণনা করেছেন: খোঁড়া জন্তু—যার খোঁড়ামি স্পষ্টভাবে প্রকাশিত; অন্ধ পশু—যার অন্ধত্ব সম্পূর্ণভাবে প্রকাশিত; রুগ্ন পশু—যার রোগ দৃশ্যমান এবং ক্ষীণকায় পশু—যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, তা দ্বারা কুরবানী করা যাবে না।

সহীহ্, ইবনু মা-জাহ (৩১৪৪)হান্নাদ-ইবনু আবূ যাইদা হতে, তিনি শুবা হতে, তিনি সুলাইমান ইবনু আবদুর রাহমান হতে, তিনি উবাইদ ইবনু ফাইরূয হতে, তিনি আল-বারাআ ইবনু আযিব (রাঃ) হতে, তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) হতে উক্ত মর্মে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। আমরা শুধুমাত্র উবাইদ ইবনু ফাইরূযের সূত্রেই বারাআর এ হাদীসটি জেনেছি। এ হাদীস মোতাবিক আমল করার পক্ষে আলিমগণ মতামত দিয়েছেন। অর্থাৎ এ ধরণের ক্রটিযুক্ত পশু দ্বারা কুরবানী আদায় হবে না।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে চার ধরনের পশু দিয়ে কুরবানি না করার কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। প্রথমটি এমন খোঁড়া পশু, যার খোঁড়ামি স্পষ্ট দেখা যায়। দ্বিতীয়টি এমন পশু, যার অন্ধত্ব প্রকাশ্য। তৃতীয়টি এমন রোগাক্রান্ত পশু, যার রোগ স্পষ্টভাবে বোঝা যায়। চতুর্থটি এত দুর্বল ও ক্ষীণ পশু, যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে। এখানে প্রতিটি ত্রুটির সঙ্গে স্পষ্ট বা প্রকাশ্য হওয়ার বিষয়টি যুক্ত আছে। অর্থাৎ সামান্য সন্দেহ বা অদৃশ্য সমস্যার কথা এই বর্ণনায় বলা হয়নি। কুরবানির পশু বাছাইয়ের সময় তার চলাফেরা, চোখ, স্বাস্থ্য ও শরীরের অবস্থা ভালোভাবে দেখা দরকার। হাদিসটির মূল শিক্ষা হলো, গুরুতর ও পরিষ্কার ত্রুটিযুক্ত পশুকে কুরবানির জন্য নির্বাচন না করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্পষ্টভাবে খোঁড়া পশু দিয়ে কুরবানি করা যাবে না।
  • প্রকাশ্য অন্ধত্ব থাকা পশু কুরবানির উপযুক্ত নয়।
  • দৃশ্যমান রোগে আক্রান্ত পশু দিয়ে কুরবানি করা যাবে না।
  • অত্যন্ত দুর্বল ও মজ্জাহীন পশু কুরবানির জন্য গ্রহণযোগ্য নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন