১৬/৮. অধ্যায়ঃ
চকমকি (সাদা) পাথর দিয়ে যবেহ করা
ধারালো পাথর দিয়ে যবেহ করা খরগোশ কি হালাল
জামে‘ আত-তিরমিযী : ১৪৭২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৪৭২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقُطَعِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلاً، مِنْ قَوْمِهِ صَادَ أَرْنَبًا أَوِ اثْنَيْنِ فَذَبَحَهُمَا بِمَرْوَةٍ فَتَعَلَّقَهُمَا حَتَّى لَقِيَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ فَأَمَرَهُ بِأَكْلِهِمَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ مُحَمَّدِ بْنِ صَفْوَانَ وَرَافِعٍ وَعَدِيِّ بْنِ حَاتِمٍ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنْ يُذَكِّيَ بِمَرْوَةٍ وَلَمْ يَرَوْا بِأَكْلِ الأَرْنَبِ بَأْسًا وَهُوَ قَوْلُ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ وَقَدْ كَرِهَ بَعْضُهُمْ أَكْلَ الأَرْنَبِ . وَقَدِ اخْتَلَفَ أَصْحَابُ الشَّعْبِيِّ فِي رِوَايَةِ هَذَا الْحَدِيثِ فَرَوَى دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ صَفْوَانَ . وَرَوَى عَاصِمٌ الأَحْوَلُ عَنِ الشَّعْبِيِّ عَنْ صَفْوَانَ بْنِ مُحَمَّدٍ أَوْ مُحَمَّدِ بْنِ صَفْوَانَ . وَمُحَمَّدُ بْنُ صَفْوَانَ أَصَحُّ . وَرَوَى جَابِرٌ الْجُعْفِيُّ عَنِ الشَّعْبِيِّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ نَحْوَ حَدِيثِ قَتَادَةَ عَنِ الشَّعْبِيِّ وَيُحْتَمَلُ أَنَّ رِوَايَةَ الشَّعْبِيِّ عَنْهُمَا . قَالَ مُحَمَّدٌ حَدِيثُ الشَّعْبِيِّ عَنْ جَابِرٍ غَيْرُ مَحْفُوظٍ .
জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তার বংশের একজন লোক একটি অথবা দুইটি খরগোশ শিকার করার পর একটি সাদা পাথর দ্বারা তা যবেহ করে। সে শিকার দুটি ঝুলানো অবস্থায় রেখে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে দেখা করে। সে এ বিষয়ে তাকে প্রশ্ন করে। তিনি তাকে এটা খাওয়ার নির্দেশ দেন।
সহীহ্, ইবনু মা-জাহ (৩১৭৫)আবূ ঈসা বলেন, মুহাম্মাদ ইবনু সাফওয়ান, রাফি ও আদী ইবনু হাতিম (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। সাদা পাথর দ্বারা যবেহ করার পক্ষে একদল আলিম অনুমতি প্রদান করেছেন। তারা খরগোশ খাওয়াতে কোন আপত্তি আছে বলে মনে করেন না। বেশিরভাগ আলিমের এই অভিমত। খরগোশের গোশত খাওয়াকে কিছু আলিম মাকরূহ্ বলেছেন। এ হাদীস বর্ণনায় (সনদসূত্রে) শাবী (রহঃ) -এর শাগরিদগণ মতপার্থক্য করেছেন। দাঊদ ইবনু আবূ হিন্দ-আশ-শাবী হতে, তিনি মুহাম্মাদ ইবনু সাফওয়ানের সূত্রে বর্ণনা করেছন। আসিম আল-আহ্ওয়াল-শাবী হতে, তিনি সাফওয়ান ইবনু মুহাম্মাদ অথবা মুহাম্মাদ ইবনু সাফওয়ানের সূত্রে বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইবনু সাফওয়ান অনেক বেশি সহীহ্। কাতাদা-শাবী-এর সূত্রে বর্ণিত হাদীসের মত জাবির আল-জুফী-শাবী হতে, তিনি জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) -এর সূত্রে এ হাদীস বর্ণনা করেছন। হয়ত একই হাদীস দু’জনেই শাবীর সূত্রে বর্ণনা করেছেন। ইমাম বুখারী (রহঃ) বলেছেন, জাবিরের সূত্রে শাবী হতে বর্ণিত হাদীসটি অরক্ষিত।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৭২-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি বাস্তব ঘটনার কথা এসেছে। এক ব্যক্তি একটি বা দুটি খরগোশ শিকার করার পর সাদা পাথর দিয়ে সেগুলো যবেহ করেন। এরপর তিনি শিকারগুলো ঝুলিয়ে রেখে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে দেখা করেন এবং বিষয়টি জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে সেই খরগোশ খাওয়ার নির্দেশ দেন। হাদিসটির মূল শিক্ষা হলো, যবেহের জন্য ধাতব ছুরি থাকা সব সময় শর্ত নয়; এখানে ধারালো পাথর ব্যবহার করে যবেহ করা হয়েছিল এবং তা খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে বর্ণনায় পাথরটি দিয়ে যবেহ করার কথা আছে, কেবল আঘাত করে মেরে ফেলার কথা নয়। তাই যবেহ ও ভোঁতা আঘাতে হত্যা—এই দুটি বিষয় এক করা যাবে না। হাদিসটি খরগোশ খাওয়ার অনুমতি এবং উপযুক্ত ধারালো বস্তু দিয়ে যবেহের বৈধতা—দুটিই তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধারালো পাথর দিয়ে সঠিকভাবে যবেহ করা প্রাণী খাওয়া যায়।
- খরগোশ শিকার ও খাওয়ার অনুমতি এই বর্ণনায় এসেছে।
- যবেহ করা এবং ভোঁতা আঘাতে মেরে ফেলা এক বিষয় নয়।
- সন্দেহ হলে জেনে নেওয়া ও প্রশ্ন করা ভালো অভ্যাস।
