১৫/২৭. অধ্যায়ঃ
যাদুকরের শাস্তি প্রসঙ্গে
যাদুকরের শাস্তি: বর্ণনার মান ও আলিমদের মত
জামে‘ আত-তিরমিযী : ১৪৬০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৪৬০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنِ الْحَسَنِ، عَنْ جُنْدَبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " حَدُّ السَّاحِرِ ضَرْبَةٌ بِالسَّيْفِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَإِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ الْمَكِّيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَإِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ الْعَبْدِيُّ الْبَصْرِيُّ قَالَ وَكِيعٌ هُوَ ثِقَةٌ . وَيُرْوَى عَنِ الْحَسَنِ أَيْضًا وَالصَّحِيحُ عَنْ جُنْدَبٍ مَوْقُوفٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ . وَقَالَ الشَّافِعِيُّ إِنَّمَا يُقْتَلُ السَّاحِرُ إِذَا كَانَ يَعْمَلُ فِي سِحْرِهِ مَا يَبْلُغُ بِهِ الْكُفْرَ فَإِذَا عَمِلَ عَمَلاً دُونَ الْكُفْرِ فَلَمْ نَرَ عَلَيْهِ قَتْلاً .
জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যাদুকরের শাস্তি হল তরবারির আঘাতে মৃত্যুদণ্ড।
যঈফ, যঈফা (১৪৪৬), মিশকাত, তাহকীক ছানী (৩৫৫১)আবূ ঈসা বলেন, শুধু উল্লেখিত সনদসূত্রেই আমরা এ হাদীস মারফূ হিসেবে জেনেছি। ইসমাঈল ইবনু মুসলিম আল-মক্কীকে তার স্মরণশক্তির দুর্বলতার কারনে হাদীস বিশারদগণ তাকে হাদীস শাস্ত্রে দুর্বল বলেছেন। কিন্তু ইসমাঈল ইবনু মুসলিম আল-বাসরী প্রসঙ্গে ওয়াকী বলেছেন, তিনি নির্ভরযোগ্য রাবী। হাসান বাসরীর সূত্রেও হাদীসটি বর্ণিত হয়েছে। জুনদুব (রাঃ)-এর সূত্রে মাওকূফ হিসেবে বর্ণিত হাদীসটিই সহীহ।নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর একদল সাহাবী ও তৎপরবর্তী আলিমগন এ হাদীস অনুযায়ী আমল করেছেন। মালিক ইবনু আনাসও এই মত দিয়েছেন। শাফিঈ (রাহঃ) বলেছেন, যাদু যদি কুফরীর পর্যায়ভুক্ত হয় তবে তার শাস্তি মৃত্যুদন্ড। আর কুফরীর চেয়ে নিম্নতর পর্যায়ের হলে তাকে মৃত্যুদন্ড দেয়া যাবে না।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় যাদুকরের শাস্তি এবং বর্ণনার মান। প্রথম বাক্যে যাদুকরের শাস্তি তরবারির আঘাতে মৃত্যুদণ্ড বলা হয়েছে। কিন্তু আবু ঈসা ব্যাখ্যা করেছেন, এই বর্ণনা মারফু হিসেবে শুধু একটি দুর্বল সূত্রে পরিচিত; সংশ্লিষ্ট বর্ণনাকারীকে দুর্বল বলা হয়েছে। জুন্দুব (রাঃ)-এর বক্তব্য হিসেবে মাওকুফ বর্ণনাটিকেই বেশি সঠিক বলা হয়েছে। আলিমদের মতও এক ছিল না। কিছু আলিম এই শাস্তির কথা বলেছেন, আর ইমাম শাফিঈ বলেছেন, যাদুর কাজ কুফর পর্যন্ত পৌঁছালে তবেই মৃত্যুদণ্ডের প্রশ্ন আসে; কুফরের নিচে হলে তিনি তা বলেননি। তাই শুধু প্রথম বাক্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়। ইসলামী স্কলারদের মতে, অভিযোগ, আকিদাগত রায় ও দণ্ড সবই বৈধ আদালতের বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মারফু বর্ণনার সনদ দুর্বল বলে পাঠে উল্লেখ করা হয়েছে।
- জুন্দুব (রাঃ)-এর মাওকুফ বক্তব্যকে বেশি সঠিক বলা হয়েছে।
- যাদুকরের শাস্তি নিয়ে আলিমদের মধ্যে শর্ত ও মতভেদ ছিল।
- ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়া বৈধ নয়।
