১/১১০. অধ্যায়ঃ
তায়াম্মুম সম্পর্কিত হাদিস
তায়াম্মুমে হাতের সীমা: মুখমণ্ডল ও কব্জি পর্যন্ত
জামে তিরমিযী : ১৪৫
জামে তিরমিযীহাদিস নম্বর ১৪৫
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مُحَمَّدِ بْنِ خَالِدٍ الْقُرَشِيِّ، عَنْ دَاوُدَ بْنِ حُصَيْنٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ سُئِلَ عَنِ التَّيَمُّمِ، فَقَالَ إِنَّ اللَّهَ قَالَ فِي كِتَابِهِ حِينَ ذَكَرَ الْوُضُوءَ: (فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إلى المَرَافِقِ)، وَقَالَ في التَّيَمُّمِ: (فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ) وَقَالَ: (وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيِهْمَا) فَكَانَتِ السُّنَّةُ في القَطْعِ الكَفَّينِ، إِنَّمَا هُوَ الوَجْهُ وَالكَفَّانِ، يَعْنِي التَّيَمُّمَ".
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁকে তায়াম্মুম প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওজুর বিধান উল্লেখ করে আল্লাহ তা'আলা তাঁর মহান গ্রন্থে বলেছেন: “তোমাদের মুখমন্ডল ও দুই হাত কনুই পর্যন্ত ধৌত কর” (সূরা মাইদা: ৬)। তিনি তায়াম্মুম প্রসঙ্গে বলেছেন: “(মাটির ওপর হাত মেরে তা দিয়ে) নিজেদের মুখমন্ডল ও হাত মসেহ করে নাও” (সূরা মাইদা: ৬)। তিনি (চোরের শাস্তি প্রসঙ্গে) বলেছেন: “চোর পুরুষ হোক আর নারী- উভয়ের হাত কেটে দাও” (সূরা মাইদা: ৩৮)। আর চোরের হাত কাটার সুন্নত তরীকা হল ‘হাতের কব্জি পর্যন্ত কাটা’। এ হতে জানা গেল হাত বলতে হাতের কব্জি পর্যন্তই বুঝায়। এজন্য তায়াম্মুমে মুখমন্ডল ও উভয় হাতের কব্জি পর্যন্ত মসেহ করতে হবে।
সনদ দূর্বলআবূ ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ্ গারীব।
জামে তিরমিযী হাদিস ১৪৫-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় ইবনু আব্বাস (রাঃ)-কে তায়াম্মুম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কুরআনের তিনটি কথার দিকে ইঙ্গিত করেন। ওজুর আয়াতে কনুই পর্যন্ত ধোয়ার কথা আছে, আর তায়াম্মুমে মুখমণ্ডল ও হাত মসেহ করার কথা এসেছে। এরপর চোরের হাত কাটার আয়াত ও সুন্নতি প্রয়োগ থেকে তিনি বোঝান যে এখানে ‘হাত’ বলতে কব্জি পর্যন্ত বোঝানো হয়েছে। তাই তায়াম্মুমে মুখমণ্ডল ও উভয় হাতের কব্জি পর্যন্ত মসেহ করার কথা তিনি বলেন। যারা ‘তায়াম্মুমে হাতের সীমা’, ‘তায়াম্মুমে কব্জি পর্যন্ত’ বা ‘তায়াম্মুমের দলিল’ খুঁজছেন, তাদের জন্য এই হাদিসটি সহজ একটি ব্যাখ্যা দেয়। এখানে মূল আলোচনা তায়াম্মুমের অঙ্গের সীমা; অন্য কোনো আলাদা বিধান এতে যোগ করা হয়নি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তায়াম্মুমে মুখমণ্ডল মসেহ করার কথা স্পষ্টভাবে এসেছে।
- ইবনু আব্বাস (রাঃ) হাতের সীমা কব্জি পর্যন্ত ব্যাখ্যা করেছেন।
- কুরআনের শব্দ বুঝতে সুন্নাহর প্রয়োগ সাহায্য করে—এই বর্ণনায় তা দেখা যায়।
