১৫/৮. অধ্যায়ঃ

বিবাহিত (যিনাকারী) লোকের শাস্তি রজম

যিনার শাস্তি: বিবাহিত ও অবিবাহিত ব্যক্তির বিধানের পার্থক্য

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৪৩৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنِ الْحَسَنِ، عَنْ حِطَّانَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ خُذُوا عَنِّي فَقَدْ جَعَلَ اللَّهُ لَهُنَّ سَبِيلاً الثَّيِّبُ بِالثَّيِّبِ جَلْدُ مِائَةٍ ثُمَّ الرَّجْمُ وَالْبِكْرُ بِالْبِكْرِ جَلْدُ مِائَةٍ وَنَفْىُ سَنَةٍ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَأُبَىُّ بْنُ كَعْبٍ وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ وَغَيْرُهُمْ قَالُوا الثَّيِّبُ تُجْلَدُ وَتُرْجَمُ ‏.‏ وَإِلَى هَذَا ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ إِسْحَاقَ ‏.‏ وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَغَيْرُهُمَا الثَّيِّبُ إِنَّمَا عَلَيْهِ الرَّجْمُ وَلاَ يُجْلَدُ ‏.‏ وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلُ هَذَا فِي غَيْرِ حَدِيثٍ فِي قِصَّةِ مَاعِزٍ وَغَيْرِهِ أَنَّهُ أَمَرَ بِالرَّجْمِ وَلَمْ يَأْمُرْ أَنْ يُجْلَدَ قَبْلَ أَنْ يُرْجَمَ ‏.‏ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ ‏.‏

উবাদা ইবনুস সামিত (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার নিকট হতে তোমরা জেনে নাও। তাদের (যিনাকারীদের) জন্য আল্লাহ তা‘আলা একটি রাস্তা (ব্যবস্থা) করে দিয়েছেন। বিবাহিত পুরুষ ও স্ত্রীলোক পরস্পর যিনা করলে তাদের প্রত্যেককে একশত ঘা চাবুক মারতে হবে, তারপর পাথর মেরে হত্যা করতে হবে। অবিবাহিত পুরুষ বা স্ত্রীলোক যিনা করলে তাদের প্রত্যেককে একশত ঘা চাবুক মারতে হবে এবং এক বছরের নির্বাসনে পাঠাতে হবে।

সহীহ্, ইবনু মা-জাহ (২৫৫০), মুসলিমএ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। এ হাদীস অনুসারে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবীদের মধ্যে আলী ইবনু আবী তালিব, উবাই ইবনু কা’ব, আবদুল্লাহ ইবনু মাসঊদ আরো কয়েকজন সাহাবী আমল করেছেন। তার বলেছেন, বিবাহিত যিনাকারীকে প্রথমে বেত্রাঘাত করতে হবে, তারপর রজম করতে হবে। এই মত দিয়েছেন ইমাম ইসহাকও। আবূ বাকর, উমার (রাঃ) এবং আরো কিছু সাহাবী বলেছেন, বিবাহিত যিনাকারীকে রজম করতে হবে, তাকে বেতের শাস্তি প্রদান করবে না। কেননা মায়িযের ঘটনা সস্পর্কিত হাদীসে এবং আরো কিছু হাদীসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রজম করার (পাথর মেরে হত্যার) হুকুম দিয়েছেন, কিন্তু পূর্বে বেত্রাঘাত করার হুকুম দেননি। এই মত গ্রহণ করেছেন সুফিয়ান সাওরী, ইবনুল মুবারাক, শাফিঈ ও আহমাদও।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহ যিনাকারীদের জন্য একটি ব্যবস্থা করে দিয়েছেন। বর্ণনায় বিবাহিত এবং অবিবাহিত ব্যক্তির জন্য আলাদা বিচারিক বিধান উল্লেখ করা হয়েছে। বিবাহিত পুরুষ ও নারীর ক্ষেত্রে একশত বেত্রাঘাতের পর রজমের কথা এসেছে। অবিবাহিত পুরুষ বা নারীর জন্য একশত বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসনের কথা বলা হয়েছে। হাদিসের পরবর্তী অংশে মুহাদ্দিস বিভিন্ন সাহাবি ও আলেমের মতও উল্লেখ করেছেন। কেউ বিবাহিত ব্যক্তির জন্য বেত্রাঘাত ও রজম উভয়টির কথা বলেছেন। অন্যরা মায়িযসহ কয়েকটি ঘটনায় শুধু রজম কার্যকর হওয়ার বর্ণনার ভিত্তিতে বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে শুধু রজমের মত গ্রহণ করেছেন। তাই যিনার শাস্তি নিয়ে এই বর্ণনা পড়ার সময় হাদিসের মূল বক্তব্যের পাশাপাশি শেষে উল্লেখিত মতভেদের আলোচনাও খেয়াল করা প্রয়োজন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিসে বিবাহিত ও অবিবাহিত ব্যক্তির বিধান আলাদাভাবে বলা হয়েছে।
  • অবিবাহিত ব্যক্তির জন্য একশত বেত্রাঘাত ও এক বছরের নির্বাসন উল্লেখ আছে।
  • বিবাহিত ব্যক্তির বিষয়ে বেত্রাঘাত ও রজমের কথা মূল বর্ণনায় এসেছে।
  • হাদিসের শেষে বিবাহিত ব্যক্তির শাস্তি নিয়ে আলেমদের মতভেদ উল্লেখ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন