১৫/৭. অধ্যায়ঃ

রজম (পাথর মেরে হত্যা) -এর প্রমাণ

রজমের বিধান: উমর (রাঃ)-এর বক্তব্য ও ভবিষ্যৎ আশঙ্কা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৪৩১

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ رَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَرَجَمَ أَبُو بَكْرٍ وَرَجَمْتُ وَلَوْلاَ أَنِّي أَكْرَهُ أَنْ أَزِيدَ فِي كِتَابِ اللَّهِ لَكَتَبْتُهُ فِي الْمُصْحَفِ فَإِنِّي قَدْ خَشِيتُ أَنْ تَجِيءَ أَقْوَامٌ فَلاَ يَجِدُونَهُ فِي كِتَابِ اللَّهِ فَيَكْفُرُونَ بِهِ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَرُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عُمَرَ ‏.‏

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) রজমের আইন বাস্তবায়ন করেছেন, আবু বকর (রাঃ)-ও রজমের আইন বাস্তবায়ন করেছেন এবং রজমের আইন আমিও বাস্তবায়ন করেছি। আল্লাহ তাআলার কিতাবের মধ্যে যদি কোন কিছু যোগ করাকে আমি নিষিদ্ধ মনে না করতাম তবে অবশ্যই এই বিধান মুসহাফে (কুরআনে) লিখে দিতাম। কেননা আমার ভয় হয় যে, পরবর্তী সময়ে মানব জাতির এমন দল আসবে যারা এই হুকুম আল্লাহ তাআলার কিতাবে না দেখতে পেয়ে তা অস্বীকার করবে।

সহীহ্, তা’লীক আলা ইবনু মা-জাহ, ইরওয়া (৮/৫০৪)আলী (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। উমার (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। উল্লেখিত হাদীসটি বিভিন্ন সূত্রে উমার (রাঃ) হতে বর্ণিত হয়েছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসটি উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর বক্তব্য। তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) রজমের আইন কার্যকর করেছেন, আবু বকর (রাঃ) তা কার্যকর করেছেন এবং তিনিও তা কার্যকর করেছেন। তিনি আরও বলেন, আল্লাহর কিতাবের মধ্যে নিজের পক্ষ থেকে কিছু যোগ করার আশঙ্কা না থাকলে তিনি এই বিধান মুসহাফে লিখে দিতেন। তার উদ্বেগ ছিল, পরবর্তী সময়ে এমন মানুষ আসতে পারে যারা কুরআনের লিখিত মুসহাফে বিষয়টি না পেয়ে রজমের বিধান অস্বীকার করবে। বর্ণনাটি মূলত একটি প্রচলিত বিচারিক বিধানের সংরক্ষণ নিয়ে উমর (রাঃ)-এর উদ্বেগ প্রকাশ করে। এখানে কুরআনে নতুন কিছু যোগ করার অনুমতি দেওয়া হয়নি; বরং উমর (রাঃ) স্পষ্টভাবে সেই কাজ থেকে বিরত থাকার কারণ বলেছেন। রজমের বিধান বিষয়ে হাদিসটির বক্তব্য এই সীমার মধ্যেই বোঝা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উমর (রাঃ) রাসূলুল্লাহ ও আবু বকরের সময়ে রজম কার্যকরের কথা বলেছেন।
  • তিনি নিজের সময়েও এই বিধান কার্যকর করার কথা উল্লেখ করেছেন।
  • কুরআনের মুসহাফে নিজের পক্ষ থেকে কিছু যোগ করা থেকে তিনি বিরত ছিলেন।
  • ভবিষ্যৎ প্রজন্ম বিধানটি অস্বীকার করতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন