১/১০৯. অধ্যায়ঃ

চলাচলের পথের ময়লা আবর্জনা লাগলে ওজু করা

কাপড়ের আঁচল ময়লা হলে পবিত্রতার সহজ হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৪৩

حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، قُتَيْبَةُ حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَارَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أُمِّ وَلَدٍ، لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَتْ قُلْتُ لأُمِّ سَلَمَةَ إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي وَأَمْشِي فِي الْمَكَانِ الْقَذِرِ فَقَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يُطَهِّرُهُ مَا بَعْدَهُ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ نَتَوَضَّأُ مِنَ الْمَوْطَإِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا وَطِئَ الرَّجُلُ عَلَى الْمَكَانِ الْقَذِرِ أَنَّهُ لاَ يَجِبُ عَلَيْهِ غَسْلُ الْقَدَمِ إِلاَّ أَنْ يَكُونَ رَطْبًا فَيَغْسِلَ مَا أَصَابَهُ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَرَوَى عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ هَذَا الْحَدِيثَ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ مُحَمَّدِ بْنِ عُمَارَةَ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أُمِّ وَلَدٍ لِهُودِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ أُمِّ سَلَمَةَ ‏.‏ وَهُوَ وَهَمٌ وَلَيْسَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ابْنٌ يُقَالُ لَهُ هُودٌ وَإِنَّمَا هُوَ عَنْ أُمِّ وَلَدٍ لإِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ أُمِّ سَلَمَةَ ‏.‏ وَهَذَا الصَّحِيحُ ‏.‏

আব্দুর রহমান ইবনু ‘আওফের উম্মু ওয়ালাদ হতে বর্ণিতঃ

তিনি (উম্মু ওয়ালাদ) বলেন, আমি উম্মু সালামা (রাঃ)-কে বললাম, আমি আমার কাপড়ের আঁচলের নিচের দিক লম্বা করে দেই এবং ময়লা-আবর্জনার স্থান দিয়ে চলাচল করি (এর বিধান কি)? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পরবর্তী পবিত্র জায়গার মাটি এটাকে পবিত্র করে দেয়।

সহীহ। ইবনু মাজাহ- (৫৩১)।এ হাদীসটি আরো একটি সূত্রে বর্ণীত আছে, এ অনুচ্ছেদে আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) হতে বর্ণনাকৃত হাদীসও রয়েছে। তিনি বলেন ঃ “আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে নামায আদায় করতাম এবং পথের ময়লা আবর্জনা লাগার কারণে ওযূ করতাম না”। আবূ ঈসা বলেন, বেশিরভাগ বিশেষজ্ঞের মত হল, যদি কোন ব্যক্তি ময়লাযুক্ত যমিনের উপর দিয়ে চলাচল করে তবে তার পা ধয়া ওয়াজিব নয়। হ্যাঁ ময়লা যদি ভিজা হয় এবং শুকনা না হয় তাহলে ময়লা লাগার জায়গা টুকু ধুয়ে নেবে। আবূ ঈসা বলেনঃ হাদীসটি আব্দুল্লাহ ইবনুল মুবারাক মালিক ইবনু আলাস হতে, তিনি মুহাম্মাদ ইবনু উমারাহ হতে তিনি মুহাম্মাদ ইবনু ইবরাহীম হতেতিনি হুদ ইবনু ‘আব্দুর রহমানের উম্মু ওয়ালাদ হতে তিনি উম্মু সালামাহ হতে বর্ণনা করেছেন। এটি বিভ্রাট। হুদ নামে ‘আব্দুর রহমান ইবনু আউফের কোন ছেলে নেই। বরং বর্ণনাটি ইবরাহীম ইবনু আব্দুররহমান ইবনু ‘আউফের উম্মু ওয়ালাদ তিনি উম্মু স্লামাহ হতে বর্ণনা করেছে। এটাই সঠিক।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক নারী উম্মু সালামা (রাঃ)-কে জিজ্ঞেস করেন, তিনি কাপড়ের নিচের অংশ লম্বা রাখেন এবং ময়লা জায়গা দিয়ে চলেন—তাহলে এর বিধান কী? উত্তরে উম্মু সালামা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা জানান: পরের পবিত্র জায়গার মাটি সেটাকে পবিত্র করে দেয়। এখানে কাপড়ের পবিত্রতা নিয়ে সহজ শিক্ষা আছে। বিশেষ করে যারা ‘কাপড়ে ময়লা লাগলে কী হবে’, ‘মাটি কি কাপড় পবিত্র করে’ বা ‘মহিলাদের কাপড়ের আঁচল পবিত্রতা’ খোঁজেন, তাদের জন্য হাদিসটি গুরুত্বপূর্ণ। হাদিসে কথাটি কাপড়ের নিচের অংশ ও ময়লা স্থান দিয়ে চলার প্রসঙ্গে এসেছে। তাই ব্যাখ্যাতেও সেই সীমা রাখা ভালো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কাপড়ের নিচের অংশ ময়লা পথে গেলে পরের পবিত্র মাটি পবিত্রতার কারণ হতে পারে।
  • পবিত্রতার বিষয়ে ইসলাম সহজ পথ দেখায়।
  • হাদিসের প্রসঙ্গ কাপড়ের আঁচল ও চলার পথ—এটুকুতেই ব্যাখ্যা সীমিত রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন