১৪/১৫. অধ্যায়ঃ
জানীন (গর্ভস্থ ভ্রুণ) এর রক্তপণ
আঘাতে গর্ভপাত ও ভ্রূণের দিয়াতের ফয়সালা
জামে তিরমিযী : ১৪১১
জামে তিরমিযীহাদিস নম্বর ১৪১১
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عُبَيْدِ بْنِ نَضْلَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ امْرَأَتَيْنِ، كَانَتَا ضَرَّتَيْنِ فَرَمَتْ إِحْدَاهُمَا الأُخْرَى بِحَجَرٍ أَوْ عَمُودِ فُسْطَاطٍ فَأَلْقَتْ جَنِينَهَا فَقَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْجَنِينِ غُرَّةٌ عَبْدٌ أَوْ أَمَةٌ وَجَعَلَهُ عَلَى عَصَبَةِ الْمَرْأَةِ .قَالَ الْحَسَنُ وَأَخْبَرَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، بِهَذَا الْحَدِيثِ نَحْوَهُ . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
মুগীরা ইবনু শুবা (রাঃ) হতে বর্ণিতঃ
দুইজন স্ত্রীলোক একে অপরের সতীন ছিল। তাদের মধ্যে একজন অন্যজনের উপর পাথর অথবা তাঁবুর খুঁটি ছুঁড়ে মারে। ফলে তার গর্ভপাত হয়ে যায়। রাসূলুল্লাহ (ﷺ) এই ভ্রূণের রক্তপণ হিসেবে একটি যুবক অর্থাৎ গোলাম অথবা বাঁদী প্রদানের ফায়সালা দেন। তিনি ঐ মহিলাটির পিতার বংশের লোকদের উপর তা পরিশোধের দায় অর্পণ করেন।
সহীহ্, ইরওয়া (২৬০৬), নাসা-ঈউপরোক্ত হাদীসের মত হাসান-যাইদ ইবনু হুবাব হতে, তিনি সুফিয়ান হতে, তিনি মানসূর (রহঃ) –এর সূত্রেও বর্ণিত হয়েছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন।
জামে তিরমিযী হাদিস ১৪১১-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুই সতীনের বিবাদের একটি ঘটনা বলা হয়েছে। একজন অন্যজনের দিকে পাথর বা তাঁবুর খুঁটি ছুড়ে মারে। আঘাতের কারণে গর্ভপাত হয়ে যায়। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) গর্ভস্থ শিশুর জন্য একটি যুবক গোলাম অথবা বাঁদী রক্তপণ হিসেবে দেওয়ার ফয়সালা করেন। এই দায় সংশ্লিষ্ট নারীর পিতৃবংশের লোকদের ওপর রাখা হয়। হাদিসটি দেখায়, রাগের মাথায় করা আঘাতেরও গুরুতর ফল হতে পারে এবং গর্ভস্থ শিশুর ক্ষতির জন্য দায় নির্ধারিত হয়। বিবাদ ছোট মনে হলেও তার ফল প্রাণহানি পর্যন্ত পৌঁছাতে পারে। তাই ঝগড়ায় বস্তু ছোড়া, আঘাত করা বা নিয়ন্ত্রণ হারানো থেকে বিরত থাকা জরুরি। হাদিসের বক্তব্য নির্দিষ্ট একটি বিচারিক ঘটনার ফয়সালা; এর মূল শিক্ষা হলো ক্ষতির দায় এড়িয়ে যাওয়া যায় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাগের মাথায় আঘাত গুরুতর প্রাণহানির কারণ হতে পারে।
- গর্ভস্থ শিশুর মৃত্যুর জন্য দিয়াত নির্ধারণ করা হয়েছে।
- ক্ষতিকর কাজের দায় ব্যক্তি ও সংশ্লিষ্ট পক্ষের ওপর আসে।
- বিবাদে সহিংসতা এড়িয়ে সংযম রাখা জরুরি।
