১৩/৩৫. অধ্যায়ঃ

লুকতা (হারানো বস্তু) এবং হারানো উট ও ছাগল ইত্যাদি প্রসঙ্গে

একশ দীনার কুড়িয়ে পাওয়ার হাদিস: ঘোষণা ও আমানত রক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৩৭৪

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ خَرَجْتُ مَعَ زَيْدِ بْنِ صُوحَانَ وَسَلْمَانَ بْنِ رَبِيعَةَ فَوَجَدْتُ سَوْطًا قَالَ ابْنُ نُمَيْرٍ فِي حَدِيثِهِ فَالْتَقَطْتُ سَوْطًا فَأَخَذْتُهُ قَالاَ دَعْهُ ‏.‏ فَقُلْتُ لاَ أَدَعُهُ تَأْكُلُهُ السِّبَاعُ لآخُذَنَّهُ فَلأَسْتَمْتِعَنَّ بِهِ ‏.‏ فَقَدِمْتُ عَلَى أُبَىِّ بْنِ كَعْبٍ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ وَحَدَّثْتُهُ الْحَدِيثَ فَقَالَ أَحْسَنْتَ أَنَا وَجَدْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صُرَّةً فِيهَا مِائَةُ دِينَارٍ ‏.‏ قَالَ فَأَتَيْتُهُ بِهَا فَقَالَ لِي ‏"‏ عَرِّفْهَا حَوْلاً ‏"‏ ‏.‏ فَعَرَّفْتُهَا حَوْلاً فَمَا أَجِدُ مَنْ يَعْرِفُهَا ثُمَّ أَتَيْتُهُ بِهَا فَقَالَ ‏"‏ عَرِّفْهَا حَوْلاً آخَرَ ‏"‏ ‏.‏ فَعَرَّفْتُهَا ثُمَّ أَتَيْتُهُ بِهَا فَقَالَ ‏"‏ عَرِّفْهَا حَوْلاً آخَرَ ‏"‏ ‏.‏ وَقَالَ ‏"‏ أَحْصِ عِدَّتَهَا وَوِعَاءَهَا وَوِكَاءَهَا فَإِنْ جَاءَ طَالِبُهَا فَأَخْبَرَكَ بِعِدَّتِهَا وَوِعَائِهَا وَوِكَائِهَا فَادْفَعْهَا إِلَيْهِ وَإِلاَّ فَاسْتَمْتِعْ بِهَا ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

সুয়াইদ ইবনু গাফালাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি কোন এক সময়ে যায়দ ইবন সুহান ও সালমান ইবন রাবিয়ার সাথে যাত্রা করলাম। আমি রাস্তার মধ্যে একটি চাবুক পেলাম। ইবন নুমাইরের বর্ণনায় আছে: রাস্তাতে পড়ে থাকা একটি চাবুক তুলে নিলাম। তারা উভয়ে বললেন, এটা রেখে দাও। আমি বললাম, হিংস্র জন্তুর খাবারের উদ্দেশ্যে আমি এটাকে হাতছাড়া করব না। অবশ্যই আমি এটাকে সাথে নিব এবং নিজের কাজে প্রয়োগ করব।তারপর আমি উবাই ইবন কা‘ব (রাঃ)-এর নিকট গেলাম। আমি এ প্রসঙ্গে তাকে প্রশ্ন করলাম এবং ঘটনাটি খুলে বললাম। তিনি বললেন, তুমি ভালই করেছ।আমি রাসূলুল্লাহ (ﷺ) এর আমলে একশত দীনারের একটি থলে পেয়েছিলাম। আমি সেটা সাথে নিয়ে তার কাছে এলে তিনি আমাকে বলেন: এটার পরিচয় সহকারে এক বছর পর্যন্ত ঘোষণা করতে থাক। আমি এক বছর পর্যন্ত এর জন্য ঘোষণা দিলাম, কিন্তু এর কোন সনাক্তকারী খুঁজে পাইনি। আমি তার নিকট আবার থলেটিকে আনলে তিনি বললেন: আরো এক বছর পর্যন্ত ঘোষণা করতে থাক। আমি আরো এক বছর পর্যন্ত ঘোষণা প্রদান করলাম। তারপর আমি তার নিকট আসলে তিনি বললেন: আরো এক বছর পর্যন্ত ঘোষণা করতে থাক।(ঘোষণার সময় পেরিয়ে গেলে) তিনি বললেন: মুদ্রার সংখ্যা, থলে এবং এর মুখের বাঁধন সঠিকভাবে চিনে রাখ। যখন এর খোঁজকারী এসে তোমাকে দীনারের সংখ্যা এবং এর থলে ও মুখের বন্ধন সম্বন্ধে পরিচয় দিবে তখন এটা তাকে ফিরিয়ে দিবে। এরপরও যদি মালিক না পাওয়া যায় তাহলে তবে তুমি এটা নিজের প্রয়োজনে কাজে লাগিয়ে দাও।

সহীহ্‌, ইবনু মা-জাহ- (২৫০৬), নাসা-ঈএ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্‌ বলেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩৭৪-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো হারানো মূল্যবান সম্পদ নিয়ে দীর্ঘ সময় দায়িত্বশীল থাকা। সুওয়াইদ ইবনু গাফালা একটি চাবুক কুড়িয়ে নেন এবং পরে উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর কাছে ঘটনা বলেন। উবাই (রাঃ) জানান, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সময়ে একশ দীনারের একটি থলে পেয়েছিলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে এক বছর ঘোষণা করতে বলেন। মালিক না পাওয়ায় আবার এক বছর, তারপর আরও এক বছর ঘোষণা করতে বলা হয়। এরপর মুদ্রার সংখ্যা, থলে ও মুখের বাঁধন ঠিকভাবে মনে রাখতে নির্দেশ দেওয়া হয়। কেউ এসব পরিচয় সঠিকভাবে বলতে পারলে তাকে সম্পদ ফিরিয়ে দিতে হবে; মালিক না মিললে তা কাজে লাগানো যাবে। হাদিসটি শেখায়, বড় অঙ্কের হারানো সম্পদে তাড়াহুড়া করা যাবে না। মালিক খোঁজার চেষ্টা, পরিচয় যাচাই এবং পরে দাবি এলে ফেরত দেওয়ার প্রস্তুতি বজায় রাখতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মূল্যবান হারানো সম্পদের মালিক খুঁজতে দীর্ঘ সময় ঘোষণা দেওয়া হয়েছিল।
  • দীনারের সংখ্যা, থলে ও বাঁধনের পরিচয় সংরক্ষণ করতে বলা হয়।
  • সঠিক পরিচয়দাতা এলে সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে।
  • মালিক না পাওয়া গেলে পরে তা নিজের প্রয়োজনে ব্যবহার করা যায়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন