১/৯৯. অধ্যায়ঃ
ঋতুবতীর সাথে একই বিছানায় ঘুমানো
জামে তিরমিযী : ১৩২
জামে তিরমিযীহাদিস নম্বর ১৩২
حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا حِضْتُ يَأْمُرُنِي أَنْ أَتَّزِرَ ثُمَّ يُبَاشِرُنِي . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ سَلَمَةَ وَمَيْمُونَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি যখন ঋতুবতী হতাম রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নির্দেশ দিতেন: তুমি শক্ত করে পাজামা বেঁধে নাও। অতঃপর তিনি আমাকে আলিঙ্গন করতেন।
সহীহ্। ইবনু মাজাহ- (২৬০), বুখারী ও মুসলিম।এ অনুচ্ছেদে উম্মু সালামাহ্ ও মাইমূনাহ্ (রাঃ) হতে বর্ণনাকৃত হাদীসও রয়েছে । আবূ 'ঈসা বলেন, 'আয়িশাহ্ (রাঃ)- এর হাদীসটি হাসান সহীহ । একাধিক বিশেষজ্ঞ সাহাবা ও তাবিঈ এটাই বলেছেন (ঋতুবতীর সাথে একত্রে ঘুমানো যাবে) । ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাকও এই মত দিয়েছেন।
