১২/৭. অধ্যায়ঃ
নির্দিষ্ট মেয়াদে মূল্য পরিশোধের শর্তে বাকীতে ক্রয়-বিক্রয়ের অনুমতি
বাকিতে কেনাকাটা ও আমানতদারি: নবীজির ব্যবসায়িক চরিত্র
জামে‘ আত-তিরমিযী : ১২১৩
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২১৩
حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عُمَرُ بْنُ عَلِيٍّ أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا عُمَارَةُ بْنُ أَبِي حَفْصَةَ، أَخْبَرَنَا عِكْرِمَةُ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَوْبَانِ قِطْرِيَّانِ غَلِيظَانِ فَكَانَ إِذَا قَعَدَ فَعَرِقَ ثَقُلاَ عَلَيْهِ فَقَدِمَ بَزٌّ مِنَ الشَّامِ لِفُلاَنٍ الْيَهُودِيِّ . فَقُلْتُ لَوْ بَعَثْتَ إِلَيْهِ فَاشْتَرَيْتَ مِنْهُ ثَوْبَيْنِ إِلَى الْمَيْسَرَةِ . فَأَرْسَلَ إِلَيْهِ فَقَالَ قَدْ عَلِمْتُ مَا يُرِيدُ إِنَّمَا يُرِيدُ أَنْ يَذْهَبَ بِمَالِي أَوْ بِدَرَاهِمِي . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَذَبَ قَدْ عَلِمَ أَنِّي مِنْ أَتْقَاهُمْ لِلَّهِ وَآدَاهُمْ لِلأَمَانَةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَأَنَسٍ وَأَسْمَاءَ بِنْتِ يَزِيدَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ شُعْبَةُ أَيْضًا عَنْ عُمَارَةَ بْنِ أَبِي حَفْصَةَ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ فِرَاسٍ الْبَصْرِيَّ يَقُولُ سَمِعْتُ أَبَا دَاوُدَ الطَّيَالِسِيَّ يَقُولُ سُئِلَ شُعْبَةُ يَوْمًا عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ لَسْتُ أُحَدِّثُكُمْ حَتَّى تَقُومُوا إِلَى حَرَمِيِّ بْنِ عُمَارَةَ بْنِ أَبِي حَفْصَةَ فَتُقَبِّلُوا رَأْسَهُ . قَالَ وَحَرَمِيٌّ فِي الْقَوْمِ . قَالَ أَبُو عِيسَى أَىْ إِعْجَابًا بِهَذَا الْحَدِيثِ .
আইশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর পরনের দুটি মোটা কিতরী কাপড় ছিল। যখন তিনি বসতেন তখন তাঁর দেহের ঘামে কাপড় দুটি ভিজে ভারী হয়ে যেত। একবার কোনো এক ইয়াহূদীর সিরিয়া হতে কাপড়ের চালান এলে আমি বললাম, আপনি যদি তার নিকট হতে সুবিধামত সময়ে মূল্য পরিশোধের শর্তে লোক পাঠিয়ে একজোড়া কাপড় কিনে নিতেন। তিনি তার নিকট লোক পাঠালেন। ইয়াহূদী বলল, আমি জানি সে (মুহাম্মদ) কি করতে চায়। সে আমার মাল অথবা নগদ অর্থ হস্তগত করার পরিকল্পনা করছে। নবী (ﷺ) বললেনঃ সে মিথ্যা বলেছে। তার ভালো করেই জানা আছে যে, তাদের মধ্যে আমি বেশি আল্লাহভীরু এবং সবচেয়ে বেশি আমানত ফেরতদাতা।
সহীহ্, বেচা-কেনার হাদীসইবনু আব্বাস, আনাস ও ইয়াযীদের কন্যা আসমা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, আইশা (রাঃ) হতে বর্ণিত হাদীসটি হাসান সহীহ্ গারীব। এ হাদীসটি শুবা উমারা ইবনু আবী হাফসা হতে বর্ণনা করেছেন। আবূ দাউদ তায়ালিসী বলেন, এই হাদীস প্রসঙ্গে শুবাকে একদিন প্রশ্ন করলে তিনি বলেন, আমি তোমাদের নিকট এই হাদীস বর্ণনা করব না যে পর্যন্ত না তোমরা উঠে গিয়ে হারামী ইবনু উমারার মাথায় চুমা দিচ্ছ। তখন তারা তার মাথায় চুম্বন করল। উক্ত মাজলিসেই হারামী (রহঃ) হাযির ছিলেন। আবূ ঈসা বলেন, এই হাদীসের বর্ণনাকারী হারামীর প্রতি সম্মান দেখানো ছিল এই কথার উদ্দেশ্য।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২১৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে বাকিতে কেনাকাটা এবং আমানতদারির একটি ঘটনা এসেছে। নবী (صلى الله عليه وسلم)-এর দুটি মোটা কাপড় ঘামে ভারী হয়ে যেত। সিরিয়া থেকে এক ইয়াহুদির কাপড়ের চালান এলে আয়িশা (রাঃ) প্রস্তাব দেন, সুবিধামতো সময়ে মূল্য পরিশোধের শর্তে তার কাছ থেকে একজোড়া কাপড় কেনা যেতে পারে। নবী (صلى الله عليه وسلم) লোক পাঠালে সেই ব্যক্তি অন্যায় সন্দেহ করে বলে, তিনি তার মাল বা টাকা নিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এই অভিযোগকে মিথ্যা বলেন এবং জানান, লোকটি ভালো করেই জানে যে তিনি তাদের মধ্যে বেশি আল্লাহভীরু ও আমানত ফেরতদাতা। হাদিসটি দেখায়, বাকিতে কেনাকাটা হতে পারে, কিন্তু এর সঙ্গে বিশ্বাস ও পাওনা পরিশোধের দায় জড়িত। অপবাদ এলেও সত্য চরিত্রের পরিচয় হলো আল্লাহভীতি, আমানত রক্ষা এবং মানুষের অধিকার ফেরত দেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সুবিধামতো সময়ে মূল্য পরিশোধের শর্তে কেনাকাটার ঘটনা হাদিসে এসেছে।
- বাকির লেনদেনে পাওনা ও আমানত ফেরত দেওয়ার দায় থাকে।
- অন্যায় সন্দেহ বা অপবাদ সত্য চরিত্রকে বদলে দেয় না।
- আল্লাহভীতি ও আমানতদারি ব্যবসায়িক বিশ্বাসের ভিত্তি।
