১০/১২. অধ্যায়ঃ

গুহ্যদ্বারে সঙ্গম করা নিষেধ

বায়ু বের হলে ওজু এবং পশ্চাৎদ্বারে সহবাসের নিষেধাজ্ঞা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১১৬৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَهَنَّادٌ، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ عِيسَى بْنِ حِطَّانَ، عَنْ مُسْلِمِ بْنِ سَلاَّمٍ، عَنْ عَلِيِّ بْنِ طَلْقٍ، قَالَ أَتَى أَعْرَابِيٌّ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ مِنَّا يَكُونُ فِي الْفَلاَةِ فَتَكُونُ مِنْهُ الرُّوَيْحَةُ وَيَكُونُ فِي الْمَاءِ قِلَّةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا فَسَا أَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ وَلاَ تَأْتُوا النِّسَاءَ فِي أَعْجَازِهِنَّ فَإِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَخُزَيْمَةَ بْنِ ثَابِتٍ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيِّ بْنِ طَلْقٍ حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ لاَ أَعْرِفُ لِعَلِيِّ بْنِ طَلْقٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ هَذَا الْحَدِيثِ الْوَاحِدِ وَلاَ أَعْرِفُ هَذَا الْحَدِيثَ مِنْ حَدِيثِ طَلْقِ بْنِ عَلِيٍّ السُّحَيْمِيِّ ‏.‏ وَكَأَنَّهُ رَأَى أَنَّ هَذَا رَجُلٌ آخَرُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏

আলী ইবনু ত্বালক (রাঃ) হতে বর্ণিতঃ

এক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল, “হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কোনো লোক মাঠেঘাটে বা জঙ্গলে থাকে। এ অবস্থায় যদি তার পেট হতে বায়ু বের হয় এবং (তার নিকটে) সামান্য পানি থাকে (তবে সে কি করবে)?” রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “তোমাদের কারো বায়ু বের হলে সে যেন ওজু করে। তোমরা নারীদের পশ্চাৎদ্বারে সহবাস করো না। আল্লাহ তা’আলা হক কথা বলতে লজ্জাবোধ করেন না।”

যঈফ, মিশকাত (৩১৪, ১০০৬)এ অনুচ্ছেদে উমার, খুযাইমা ইবনু সাবিত, ইবনু আব্বাস ও আবূ হুরাইরা (রাঃ) হতেও হাদীস বণির্ত আছে । আবূ ঈসা বলেন, আলী ইবনু ত্বালক (রাঃ) বণির্ত হাদীসটি হাসান । আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, আলী ইবনু ত্বালকের বর্ণিত এই একটি মাত্র হাদীস ছাড়া তার সূত্রে বর্ণিত আর কোন হাদীস আছে কি-না তা আমি জানি না । এটি ত্বালক ইবনু আলী আস-সুহাইমীর হাদীসও নয় । তার মতে তিনি অন্য কোন সাহাবী হবেন । ওয়াকীও এ হাদীস বণর্না করেছেন

জামে‘ আত-তিরমিযী হাদিস ১১৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুটি পরিষ্কার নির্দেশনা এসেছে। প্রথমত, কারও বায়ু বের হলে তার ওজু নষ্ট হয় এবং তাকে আবার ওজু করতে হবে। প্রশ্নটি এমন একজন মানুষের বিষয়ে ছিল, যে মাঠ বা নির্জন জায়গায় আছে এবং তার কাছে পানি কম। তবুও রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ওজুর নির্দেশ দিয়েছেন। দ্বিতীয়ত, নারীদের পশ্চাৎদ্বারে সহবাস করতে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। শেষে বলা হয়েছে, আল্লাহ হক কথা বলতে লজ্জা করেন না। অর্থাৎ লজ্জার বিষয় মনে হলেও দ্বীনের প্রয়োজনীয় সত্য পরিষ্কারভাবে জানা ও বলা দরকার। এই হাদিসের ব্যাখ্যায় অন্য কোনো যৌন বিধান যোগ করার প্রয়োজন নেই। এর মূল শিক্ষা হলো পবিত্রতার নিয়ম মানা, বায়ু বের হলে ওজু করা এবং নিষিদ্ধ যৌন আচরণ থেকে দূরে থাকা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বায়ু বের হলে নতুন করে ওজু করতে হবে।
  • নারীর পশ্চাৎদ্বারে সহবাস করা নিষিদ্ধ।
  • দ্বীনের প্রয়োজনীয় সত্য লজ্জার কারণে গোপন করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন