৯/২৫. অধ্যায়ঃ
দাসীকে আজাদ করে তাকে বিয়ে করার ফজিলত
তিন শ্রেণির মানুষ কেন দ্বিগুণ সাওয়াব পাবে
জামে‘ আত-তিরমিযী : ১১১৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১১১৬
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الْفَضْلِ بْنِ يَزِيدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثَةٌ يُؤْتَوْنَ أَجْرَهُمْ مَرَّتَيْنِ عَبْدٌ أَدَّى حَقَّ اللَّهِ وَحَقَّ مَوَالِيهِ فَذَلِكَ يُؤْتَى أَجْرَهُ مَرَّتَيْنِ وَرَجُلٌ كَانَتْ عِنْدَهُ جَارِيَةٌ وَضِيئَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ أَدَبَهَا ثُمَّ أَعْتَقَهَا ثُمَّ تَزَوَّجَهَا يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ فَذَلِكَ يُؤْتَى أَجْرَهُ مَرَّتَيْنِ وَرَجُلٌ آمَنَ بِالْكِتَابِ الأَوَّلِ ثُمَّ جَاءَ الْكِتَابُ الآخَرُ فَآمَنَ بِهِ فَذَلِكَ يُؤْتَى أَجْرَهُ مَرَّتَيْنِ " .حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ صَالِحِ بْنِ صَالِحٍ، وَهُوَ ابْنُ حَىٍّ عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي مُوسَى حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى اسْمُهُ عَامِرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ . وَرَوَى شُعْبَةُ وَسُفْيَانُ الثَّوْرِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ صَالِحِ بْنِ صَالِحِ بْنِ حَىٍّ . وَصَالِحُ بْنُ صَالِحِ بْنِ حَىٍّ هُوَ وَالِدُ الْحَسَنِ بْنِ صَالِحِ بْنِ حَىٍّ .
আবূ বুরদা ইবনু আবূ মূসা (রাঃ) হতে তার পিতা হতে বর্ণিতঃ
তিনি (আবু মূসা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিন প্রকার লোকের সাওয়াব দ্বিগুণ করা হবে। যে গোলাম আল্লাহ ও তার মনিবের হক সঠিকভাবে আদায় করেছে। তার সাওয়াব দ্বিগুণ করা হবে। যে লোকের সুন্দরী বাঁদি ছিল, সে তাকে উত্তম আচরণ ও আদব-কায়দা শিখিয়েছে এবং তাকে পরবর্তী সময়ে মুক্ত করে বিয়ে করেছে শুধুমাত্র আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য। তার সাওয়াবও দ্বিগুণ করা হবে। পূর্ববর্তী কিতাবের প্রতি যে লোক ঈমান এনেছে, তারপর পরবর্তী কিতাব (কুরআন) আসার পর তার উপরও ঈমান এনেছে, তাকেও দ্বিগুণ সাওয়াব প্রদান করা হবে।
সহীহ, ইবনু মা-জাহ (১৯৫৬)রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উপরোক্ত হাদীসের মত হাদীস আবু মূসা (রাঃ) হতে বর্ণনা করেছেন ইবনু আবু উমার সুফিয়ান হতে, তিনি সালিহ ইবনু সালিহ হতে, তিনি শা'বী হতে, তিনি আবূ বুরদাহ হতে। আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। আবূ বুরদার নাম আমির, পিতা আবদুল্লাহ, দাদা কাইস। শুবা ও সুফিয়ান সাওরী এই হাদীসটি বর্ণনা করেছেন সালিহ ইবনু সালিহ এর সূত্রে। সালিহ ইবনু সালিহ হলেন আল-হাসান ইবনু সালিহের পিতা।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১১১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে তিন ধরনের মানুষের জন্য দ্বিগুণ সাওয়াবের কথা বলা হয়েছে। প্রথমজন সেই গোলাম, যে আল্লাহর হক এবং তার মনিবের হক—দুটিই ঠিকভাবে আদায় করে। দ্বিতীয়জন এমন ব্যক্তি, যার কাছে একটি বাঁদি ছিল; সে তাকে ভালো আচরণ ও আদব শিখিয়েছে, পরে মুক্ত করেছে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে বিয়ে করেছে। তৃতীয়জন পূর্ববর্তী কিতাবে ঈমান এনেছিল, এরপর কুরআন আসার পর তাতেও ঈমান এনেছে। তিন ক্ষেত্রেই একাধিক দায়িত্ব সত্যভাবে পালনের কথা আছে। হাদিসটি শুধু পরিচয় নয়, কাজ ও উদ্দেশ্যকে গুরুত্ব দিয়েছে। বিশেষ করে দ্বিতীয় ক্ষেত্রে শিক্ষা, উত্তম আচরণ, মুক্তি, বিয়ে এবং আল্লাহর সন্তুষ্টির নিয়ত—সবগুলো বিষয় একসঙ্গে এসেছে। তাই দ্বিগুণ সাওয়াবের কারণ হিসেবে দায়িত্বশীলতা, ঈমান ও সৎ উদ্দেশ্য স্পষ্ট হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর হক ও মানুষের দায়িত্ব একসঙ্গে ঠিকভাবে আদায় করা মূল্যবান।
- শিক্ষা, উত্তম আচরণ, মুক্তি ও বিয়েতে আল্লাহর সন্তুষ্টির নিয়ত গুরুত্বপূর্ণ।
- পূর্ববর্তী কিতাবের পর কুরআনে ঈমান আনা দ্বিগুণ সাওয়াবের কারণ বলা হয়েছে।
- সাওয়াবের সঙ্গে কাজের সততা ও উদ্দেশ্যের সম্পর্ক রয়েছে।
