৮/৩৮. অধ্যায়ঃ
জানাযার নামাযের দোয়া
জানাজার দোয়া: জীবিত-মৃত সবার ক্ষমা ও ঈমানের প্রার্থনা
জামে‘ আত-তিরমিযী : ১০২৪
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১০২৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا هِقْلُ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو إِبْرَاهِيمَ الأَشْهَلِيُّ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا صَلَّى عَلَى الْجَنَازَةِ قَالَ " اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا " .قَالَ يَحْيَى وَحَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ ذَلِكَ وَزَادَ فِيهِ " اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الإِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَعَائِشَةَ وَأَبِي قَتَادَةَ وَعَوْفِ بْنِ مَالِكٍ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ وَالِدِ أَبِي إِبْرَاهِيمَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى هِشَامٌ الدَّسْتَوَائِيُّ وَعَلِيُّ بْنُ الْمُبَارَكِ هَذَا الْحَدِيثَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً . وَرَوَى عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَحَدِيثُ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ غَيْرُ مَحْفُوظٍ وَعِكْرِمَةُ رُبَّمَا يَهِمُ فِي حَدِيثِ يَحْيَى . وَرُوِيَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ أَصَحُّ الرِّوَايَاتِ فِي هَذَا حَدِيثُ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي إِبْرَاهِيمَ الأَشْهَلِيِّ عَنْ أَبِيهِ . وَسَأَلْتُهُ عَنِ اسْمِ أَبِي إِبْرَاهِيمَ فَلَمْ يَعْرِفْهُ .
আবূ ইবরাহীম আল-আশহালী (রহঃ) হতে তার পিতা হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) জানাযার নামাজ পড়তেন তখন এই দোয়া পাঠ করতেনঃ "হে আল্লাহ! আপনি আমাদের মধ্যকার জীবিত, মৃত, উপস্থিত, অনুপস্থিত, ছোট, বড় এবং পুরুষ ও নারী সবাইকেই মাফ করুন"। ইয়াহিয়া বলেন, আবু হুরাইরা (রাঃ)-এর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে আমাকে আবু সালমা ইবনে আবদুর রহমান একই রকম হাদিস বর্ণনা করেছেন। তবে এই বর্ণনায় আরো আছে: “হে আল্লাহ! আমাদের মাঝে যে ব্যক্তিকে আপনি বাঁচিয়ে রাখেন তাকে ইসলামের উপর বাঁচিয়ে রাখুন এবং যে ব্যক্তিকে মৃত্যু দেন তাকে ঈমানের সহিত মৃত্যু দান করুন"।
-সহীহ, ইবনু মা-জাহ (১৪৯৮)আবদুর রাহমান ইবনু আওফ, আবূ কাতাদা, জাবির ও আওফ ইবনু মালিক (রাঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ইবরাহীমের পিতা হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। এই হাদীসটিকে মুরসাল হিসেবে ইয়াহইয়া ইবনু আবী কাসীর-আবূ সালামা ইবনু আবদুর রাহমানের সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে হিশাম আদ-দাস্তাওয়াঈ ও আলী ইবনুল মুবারাক মুর্সাল হিসেবে বর্ণনা করেছেন। ইকরিমা ইবনু আম্মার এটিকে ইয়াহইয়া ইবনু আবী কাসীর-আবূ সালামা হতে আইশা (রাঃ)-এর সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেছেন। ইকরিমা ইবনু আম্মারের রিওয়ায়াত সংরক্ষিত নয়। ইয়াহইয়ার সূত্রে হাদীস বর্ণনার ক্ষেত্রে অনেক সময় তিনি বিভ্রান্তিতে পতিত হন। ইয়াহইয়া ইবনু আবী কাসীর হতে আব্দুল্লাহ ইবনু আবী কাতাদার বরাতে তার পিতার সূত্রে ও নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে হাদীসটি বর্ণিত আছে।আবূ ঈসা বলেন, মুহাম্মদ আল-বুখারী বলেছেন, ইয়াহইয়া ইবনু আবী কাসীর-আবূ ইবরাহীম আল-আশহালী হতে তার পিতার সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি এই অনুচ্ছেদে সবচেয়ে বেশি সহীহ্। আমি তাকে আবূ ইবরাহীম আল-আশহালীর নাম জিজ্ঞেস করলে তিনি তা বলতে পারেননি।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১০২৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে জানাজার নামাজের একটি ব্যাপক দোয়া শেখানো হয়েছে। এতে শুধু মৃত ব্যক্তির জন্য নয়, জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড়, পুরুষ ও নারী—সবার ক্ষমা চাওয়া হয়েছে। দোয়ার পরের অংশে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে, যাকে জীবিত রাখা হবে তাকে যেন ইসলামের উপর জীবিত রাখা হয় এবং যাকে মৃত্যু দেওয়া হবে তাকে যেন ঈমানের সঙ্গে মৃত্যু দেওয়া হয়। তাই জানাজার দোয়া এখানে পুরো মুসলিম সমাজকে অন্তর্ভুক্ত করেছে। এর ভাষা সহজ, কিন্তু অর্থ অনেক বিস্তৃত। এই হাদিস আমাদের শেখায়, জানাজার নামাজে ক্ষমা, ইসলাম এবং ঈমানের জন্য আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে চাইতে হয়। বর্ণনায় যতটুকু আছে, ততটুকুই এর মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাজার দোয়ায় জীবিত ও মৃত উভয়ের জন্য ক্ষমা চাওয়া হয়েছে।
- দোয়ায় উপস্থিত-অনুপস্থিত, ছোট-বড় এবং নারী-পুরুষ সবাই অন্তর্ভুক্ত।
- জীবনে ইসলামের উপর থাকা এবং ঈমানের সঙ্গে মৃত্যুর জন্য প্রার্থনা করা হয়েছে।
