১/৮০. অধ্যায়ঃ

ধৌত করার সীমা

মাথা মাসাহ করার নিয়ম: আবদুল্লাহ ইবন যায়দ (রাঃ)-এর বর্ণনা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ، عَنِ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ يَحْيَى: هَلْ تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ: «نَعَمْ. فَدَعَا بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ، ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ»

ইয়াহইয়া মাযিনী (রহঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী আমর ইবনু ইয়াহিয়া-এর দাদা আবদুল্লাহ ইবনু যায়দ ইবনু আসিম (রাঃ)-কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কিভাবে ওজু করতেন, আপনি আমাকে তা দেখাতে পারবেন কি?তিনি বললেন, হ্যাঁ! দেখাতে পারি। এ বলে তিনি পানি আনতে বলেন। পানি আনা হলে তিনি হাতে পানি ঢালেন এবং দুহাত দুবার করে ধৌত করেন। তিনবার কুলি করেন ও তিনবার নাকে পানি দেন। পরে মুখমণ্ডল তিনবার ধৌত করেন এবং মাথা মাসাহ করেন ও উভয় হাত মাথার পেছনে নেন, আর একবার মাথার সামনের দিকে আনেন। মাথার সামনের দিক হতে শুরু করে পেছনে ঘাড় পর্যন্ত নিয়ে যান। পুনরায় হাত ফিরিয়ে আনেন, মাথার যে স্থান থেকে মাসাহ শুরু করেছিলেন সে স্থান পর্যন্ত। পরিশেষে দুই পা ধৌত করেন।

সুনানে নাসাঈ হাদিস ৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কীভাবে ওজু করতেন, তা দেখাতে আবদুল্লাহ ইবনু যায়দ ইবনু আসিম (রাঃ)-কে অনুরোধ করা হয়। তিনি পানি আনিয়ে প্রথমে দুই হাত দুইবার করে ধৌত করেন। এরপর তিনবার কুলি করেন এবং তিনবার নাকে পানি দেন। তারপর মুখমণ্ডল তিনবার ধৌত করেন, দুই হাত কনুই পর্যন্ত দুইবার করে ধৌত করেন। এরপর তিনি দুই হাতে মাথা মাসাহ করেন—সামনের দিক থেকে শুরু করে পেছনে ঘাড় পর্যন্ত নেন, তারপর আবার শুরু করার জায়গায় ফিরিয়ে আনেন। শেষে দুই পা ধৌত করেন। এই হাদিসে ওজুর নিয়মের মধ্যে মাথা মাসাহ করার পদ্ধতি বিশেষভাবে পরিষ্কার হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূল (صلى الله عليه وسلم)-এর ওজু জানতে সাহাবীকে সরাসরি দেখাতে বলা হয়েছে।
  • কুলি ও নাকে পানি তিনবার করার বর্ণনা এসেছে।
  • মাথা মাসাহ সামনে থেকে পেছনে এবং আবার সামনে ফিরিয়ে করার বর্ণনা আছে।
  • হাত দুইবার ধোয়ার বর্ণনাও এই হাদিসে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন