২৪/২১১. অধ্যায়ঃ
যে ব্যক্তি মুযদালিফায় ফজরের সালাত ইমামের সঙ্গে আদায় করতে পারেনি
সুনানে নাসাঈ : ৩০৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৪০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ: حَدَّثَنِي جَرِيرٌ، عَنْ مُطَرِّفٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ مُضَرِّسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَدْرَكَ جَمْعًا مَعَ الْإِمَامِ وَالنَّاسِ حَتَّى يُفِيضَ مِنْهَا، فَقَدْ أَدْرَكَ الْحَجَّ، وَمَنْ لَمْ يُدْرِكْ مَعَ النَّاسِ وَالْإِمَامِ، فَلَمْ يُدْرِكْ»
উরওয়া ইবন মুদাররিস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে লোক ইমাম এবং অন্যান্য লোকের সাথে মুযদালিফায় অবস্থান করেছে এবং পরে সেখান থেকে [মিনায়] প্রত্যাবর্তন করেছে, সে হজ্জ পেয়েছে। আর যে ব্যক্তি ইমাম এবং লোকের সাথে মুযদালিফায় অবস্থান করেনি, সে হজ্জ পায়নি।
