৩৭/১৭. অধ্যায়ঃ
পানি, দুধ ইত্যাদি পরিবেশনে ব্যক্তি তার ডান দিক থেকে শুরু করবে
ডান দিকের লোকদের আগে দেওয়া—এটা সুন্নত
সহিহ মুসলিম : ৫১৮৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫১৮৬
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرِ بْنِ حَزْمٍ أَبِي طُوَالَةَ الأَنْصَارِيِّ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، حوَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا سُلَيْمَانُ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يُحَدِّثُ قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي دَارِنَا فَاسْتَسْقَى فَحَلَبْنَا لَهُ شَاةً ثُمَّ شُبْتُهُ مِنْ مَاءِ بِئْرِي هَذِهِ - قَالَ - فَأَعْطَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَشَرِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ عَنْ يَسَارِهِ وَعُمَرُ وُجَاهَهُ وَأَعْرَابِيٌّ عَنْ يَمِينِهِ فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ شُرْبِهِ قَالَ عُمَرُ هَذَا أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ . يُرِيهِ إِيَّاهُ فَأَعْطَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الأَعْرَابِيَّ وَتَرَكَ أَبَا بَكْرٍ وَعُمَرَ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الأَيْمَنُونَ الأَيْمَنُونَ الأَيْمَنُونَ " . قَالَ أَنَسٌ فَهِيَ سُنَّةٌ فَهِيَ سُنَّةٌ فَهِيَ سُنَّةٌ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একবার রাসূলুল্লাহ (ﷺ) আমাদের গৃহে আগমন করে কিছু পান করতে ইচ্ছা করলেন। আমরা তাঁর জন্য একটি ছাগলের দুধ দোহন করলাম। তারপর আমি আমার এ কূপ হতে কিছু পানি দুধের সাথে মেশালাম। তিনি (আনাস) বলেন, অতঃপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দিলাম। রাসূলুল্লাহ (ﷺ) পান করলেন। আবু বকর (রাঃ) তাঁর বাম পাশে ছিলেন। উমর (রাঃ) তাঁর সম্মুখে আর তাঁর ডানদিকে ছিল এক বেদুঈন। রাসূলুল্লাহ (ﷺ) যখন পান করা শেষ করলেন, তখন উমর (রাঃ) আবু বকরকে দেখিয়ে তাঁকে বললেন, হে আল্লাহর রাসূল! এ তো আবু বকর (রাঃ) (তাঁকে দিন)। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর ও উমর (রাঃ)-কে (আগে) না দিয়ে সে বেদুঈনকে দিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আগে ডান পাশের মানুষদের। ডান পাশের মানুষদের, ডান পাশের লোকদেরই বেশী হক রয়েছে। আনাস (রাঃ) বলেন, অতএব এটা সুন্নত, এটা সুন্নত, এটা সুন্নত।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫১১৯, ইসলামীক সেন্টারঃ ৫১৩০
সহিহ মুসলিম হাদিস ৫১৮৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আনাস (রাঃ)-এর ঘরে এসে পান করতে চাইলেন। তাঁদের জন্য ছাগলের দুধ দোহন করা হলো এবং কূপের পানি মেশানো হলো। নবীজি (صلى الله عليه وسلم) পান করলেন। তাঁর বাম পাশে আবু বকর (রাঃ), সামনে উমর (রাঃ), আর ডান দিকে একজন বেদুঈন ছিলেন। উমর (রাঃ) আবু বকর (রাঃ)-এর দিকে ইশারা করলেও রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ডান পাশের বেদুঈনকে দিলেন এবং বললেন, ‘ডান পাশের মানুষদের, ডান পাশের মানুষদের, ডান পাশের লোকদেরই বেশি হক রয়েছে।’ আনাস (রাঃ) শেষে বলেন, ‘এটা সুন্নত।’ তাই এই হাদিসে ডান দিক থেকে শুরু করার শিক্ষা খুব জোরালোভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পানীয় দেওয়ার সময় ডান পাশের মানুষদের আগে দেওয়া সুন্নত।
- নবীজি (صلى الله عليه وسلم) আবু বকর ও উমর (রাঃ)-কে রেখে ডান পাশের বেদুঈনকে দিলেন।
- ডান দিকের হক বর্ণনায় বারবার জোর দিয়ে বলা হয়েছে।
- আনাস (রাঃ) নিজেই এই কাজকে সুন্নত বলেছেন।
