দুধপান
১৮/১. অধ্যায়ঃ
জন্মদানের কারণে যা হারাম হয় স্তন্যদানেও তা হারাম হয়
সহিহ মুসলিম : ৩৪৬০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৪৬০
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عِنْدَهَا وَإِنَّهَا سَمِعَتْ صَوْتَ رَجُلٍ يَسْتَأْذِنُ فِي بَيْتِ حَفْصَةَ . قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أُرَاهُ فُلاَنًا " . لِعَمِّ حَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ . فَقَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ لَوْ كَانَ فُلاَنٌ حَيًّا - لِعَمِّهَا مِنَ الرَّضَاعَةِ - دَخَلَ عَلَىَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَعَمْ إِنَّ الرَّضَاعَةَ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الْوِلاَدَةُ "
‘আয়িশাহ্ (রাযিঃ) সূত্রে ‘আমরাহ (রহঃ) হতে বর্ণিতঃ
একদিন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অবস্থান করছিলেন; তিনি তখন কোনো ব্যক্তির হাফসা (রাঃ)-এর ঘরে প্রবেশের অনুমতি লাভের আওয়াজ শুনতে পেলেন। আয়িশা (রাঃ) বলেন, আমি তখন বললামঃ হে আল্লাহর রাসূল! এ লোক আপনার ঘরে প্রবেশ করার অনুমতি চায়। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি জানি, অমুক, হাফসার দুধচাচা। আয়িশা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! যদি তাঁর (আয়িশার) দুধচাচা জীবিত থাকতেন, তাহলে তিনি কি তাঁর নিকট প্রবেশ করতে পারতেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, নিশ্চয়ই দুগ্ধ সম্পর্ক সেই সব লোকদের হারাম করে দেয়, যাদের জন্মগত সম্পর্ক হারাম করে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৩৩, ইসলামীক সেন্টারঃ ৩৪৩২
সহিহ মুসলিম : ৩৪৬১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৪৬১
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، ح وَحَدَّثَنِي أَبُو مَعْمَرٍ، إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْهُذَلِيُّ حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ الْبَرِيدِ، جَمِيعًا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي، بَكْرٍ عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَحْرُمُ مِنَ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنَ الْوِلاَدَةِ "
‘আয়িশাহ্ (রাযিঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “দুগ্ধ সম্পর্ক সে সব লোকদের হারাম করে দেয়, যাদের জন্মগত সম্পর্ক হারাম করে।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৩৪, ইসলামীক সেন্টারঃ ৩৪৩৩
