৩/১. অধ্যায়ঃ
মিশকাতে যঈফ হাদীস হাদিস ৬৬ - ইলম
ইলম
মিশকাতে যঈফ হাদীস : ৬৬
মিশকাতে যঈফ হাদীসহাদিস নম্বর ৬৬
আহ্ওয়াছ ইবনু হাকীম (রহঃ) হতে বর্ণিতঃ
আহ্ওয়াছ ইবনু হাকীম তাঁর পিতা হতে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল (ﷺ)-কে মন্দ সম্পর্কে জিজ্ঞেস করলেন, তিনি বললেন, মন্দ সম্পর্কে আমাকে জিজ্ঞেস কর না; বরং আমাকে ভাল সম্পর্কে জিজ্ঞেস কর। এটা তিনি তিনবার বললেন। অতঃপর বললেন, জেনে রাখ, সর্বাপেক্ষা নিকৃষ্ট লোক হল আলেমরা, যারা খারাপ এবং সর্বাপেক্ষা ভাল হচ্ছে আলেমদের মধ্যে যারা ভাল।
দারেমী হা/৩৭০; মিশকাত হা/২৪৯ তাহক্বীক্ব : হাদীসটি মু’যাল, যঈফ।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- আছ-সিরাত প্রকাশনী, রাজশাহী
