১/৫৪. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৮ - শিরক মহা যুলম

ঈমানের সত্যতা ও বিশুদ্ধতা।

শিরক মহা যুলম: ঈমান ও যুলমের আয়াতের ব্যাখ্যা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৮

حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه، قَالَ: لَمّا نَزَلَتْ (الَّذينَ آمَنُوا وَلَمْ يَلْبِسوا إِيمانَهُمْ بِظُلْمٍ﴿ شَقَّ ذَلِكَ عَلى الْمُسْلِمينَ؛ فَقالُوا: يَا رَسُولَ اللهِ أَيُّنا لاَ يَظْلِمُ نَفْسَهُ قَالَ: لَيْسَ ذَلِكَ، إِنَّما هُوَ الشِّرْكُ؛ أَلَمْ تَسْمَعُوا ما قَالَ لُقْمَانُ لاِبْنِهِ وَهوَ يَعِظهُ ﴾يا بُنَيَّ لا تُشْرِكُ بِاللهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ﴿

‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) হতে বর্ণিতঃ

যখন এ আয়াতে কারীমা নাযিল হলঃ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলমের দ্বারা কলুষিত করেনি- তখন তা মুসলিমদের পক্ষে কঠিন হয়ে গেল। তারা আরয করলেন, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কোন্ ব্যক্তি আছে যে নিজের উপর যুলম করেনি? তখন নবী (ﷺ) বললেন, এখানে অর্থ তা নয় বরং এখানে যুলমের অর্থ হলো শিরক। তোমরা কি কোরআনে শুননি লুকমান তাঁর ছেলেকে নাসীহাত দেয়ার সময় কী বলেছিলেন? তিনি বলেছিলেন, “হে আমার বৎস! তুমি আল্লাহ্‌র সঙ্গে শিরক করো না। কেননা, নিশ্চয়ই শিরক এক মহা যুলম (সূরা লুকমানঃ১৩)।

সহীহুল বুখারী, পর্ব ৬: হায়, অধ্যায় ১, হাঃ ৩৪২৯; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৫৫, হাঃ ১২৪

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, যখন আয়াত নাযিল হলো—যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলমের দ্বারা মিশ্রিত করেনি—তখন মুসলিমদের কাছে বিষয়টি কঠিন মনে হলো। তারা ভাবলেন, আমাদের মধ্যে কে আছে যে নিজের উপর যুলম করেনি? নবী (صلى الله عليه وسلم) তখন স্পষ্ট করলেন, এখানে সাধারণ গুনাহের অর্থ নয়; এখানে যুলম বলতে শিরক বোঝানো হয়েছে। তিনি লুকমান (আঃ)-এর নসীহতের আয়াত উল্লেখ করলেন, হে বৎস, আল্লাহর সঙ্গে শিরক করো না; নিশ্চয়ই শিরক মহা যুলম। হাদিসটি কুরআনের আয়াত বুঝতে নবী (صلى الله عليه وسلم)-এর ব্যাখ্যার প্রয়োজনীয়তা দেখায়। একই সঙ্গে তাওহীদ রক্ষা এবং শিরক থেকে বাঁচার গুরুত্ব শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআনের আয়াত বুঝতে নবী (صلى الله عليه وسلم)-এর ব্যাখ্যা গুরুত্বপূর্ণ।
  • এ হাদিসে যুলমের অর্থ শিরক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
  • শিরক সবচেয়ে গুরুতর অন্যায়ের মধ্যে পড়ে।
  • ঈমানকে শিরক থেকে পবিত্র রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন