১/৫২. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৬ - আল্লাহর রহমত থেকে নিরাশ নয়
ইসলাম তার পূর্বের মন্দ কর্মকাণ্ডকে বিনষ্ট করে, অনুরূপভাবে হিজরত এবং হজ্জও।
আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না: তাওবার দরজা
আল-লু'লু ওয়াল মারজান : ৭৬
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৬
حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ ناسًا مِنْ أَهْلِ الشِّرْكِ كانُوا قَدْ قَتَلُوا وَأَكْثَروا، وَزَنَوْا وَأَكْثَرُوا، فَأَتَوْا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقالُوا: إِنَّ الَّذي تَقُولُ وَتَدْعُو إِلَيْهِ لَحَسَنٌ لَوْ تُخْبِرُنا أَنَّ لِما عَمِلْنا كَفَّارَةً؛ فَنَزَلَ (وَالَّذينَ لا يَدْعُونَ مَعَ اللهِ إِلهًا آخَرَ وَلا يَقْتُلُونَ النَّفْسَ الَّتي حَرَّمَ اللهُ إِلاَّ بِالْحَقِّ وَلا يَزْنُونَ﴿، وَنَزَلَ: ﴾قُلْ يا عِبادِي الَّذينَ أَسْرَفُوا عَلى أَنْفُسِهِمْ لا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللهِ﴿
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মুশরিকদের কিছু লোক অত্যধিক হত্যা করে এবং অত্যধিক ব্যভিচারে লিপ্ত হয়। অতঃপর তারা মুহাম্মদ (ﷺ)-এর কাছে এল এবং বলল, আপনি যা বলেন এবং আপনি যেদিকে আহ্বান করেন, তা অতি উত্তম। আমাদের যদি জানিয়ে দিতেন যে, আমরা যা করেছি, তার কাফফারা কী?এর প্রেক্ষিতে নাযিল হয় ‘এবং যারা আল্লাহ্র সঙ্গে অন্য কোন ইলাহকে ডাকে না, আল্লাহ্ যাকে হত্যা করা নিষেধ করেছেন, তাকে না-হক হত্যা করে না এবং ব্যভিচার করে না (সূরা আল-ফুরকান)।আরো নাযিল হলঃ “হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছ, আল্লাহ্র অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না।”
সহীহুল বুখারী, পর্ব ৬৫; তাফসীর, অধ্যায় ৩৯, হাঃ ৪৮১০; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৫৪, হাঃ ১২২
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিছু মুশরিকের কথা এসেছে, যারা অনেক হত্যা ও ব্যভিচারে লিপ্ত হয়েছিল। তারা নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলল, আপনি যা বলেন তা ভালো; কিন্তু আমাদের করা কাজের কাফফারা আছে কি? তখন এমন আয়াত নাযিল হলো, যেখানে আল্লাহর সঙ্গে শিরক না করা, না-হক হত্যা না করা এবং ব্যভিচার না করার কথা এসেছে। আরও নাযিল হলো, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। হাদিসটি তাওবার আশা জাগায়, তবে পাপকে ছোট করে না। বরং সত্যের দিকে ফিরে আসা, আল্লাহর রহমতের আশা রাখা এবং গুনাহ থেকে বেরিয়ে আসার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বড় গুনাহের পরও মানুষ সত্যের দিকে ফিরতে পারে।
- আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়।
- তাওবা পাপকে হালকা করে না; বরং পাপ ছাড়ার পথ দেখায়।
- শিরক, না-হক হত্যা ও ব্যভিচার থেকে দূরে থাকা জরুরি।
