১/৪৫. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৩ - কষ্টে আত্মহত্যার ভয়াবহতা
আত্মহত্যা কঠোরভাবে হারাম হওয়ার বর্ণনা, আর যে ব্যক্তি যা দ্বারা আত্মহত্যা করবে তার দ্বারা জাহান্নামে তাকে শাস্তি দেয়া হবে, মুসলিম ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না।
কষ্টে আত্মহত্যা করা কেন ভয়াবহ: ধৈর্যের শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ৭৩
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৩
حديث جُنْدُبَ بْنِ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ بِهِ جُرْحٌ فَجَزِعَ، فَأَخَذَ سِكِّينًا فَحَزَّ بِها يَدَهُ فَما رَقَأَ الدَّمُ حَتّى مَاتَ، قَالَ اللهُ تَعالَى بادَرَنِي عَبْدي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ
জুনদুব ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের পূর্ব যুগে এক ব্যক্তি আঘাত পেয়েছিল, তাতে কাতর হয়ে পড়েছিল। অতঃপর সে একটি ছুরি হাতে নিল এবং তা দিয়ে সে তার হাতটি কেটে ফেলল। ফলে রক্ত আর বন্ধ হল না। শেষ পর্যন্ত সে মারা গেল। মহান আল্লাহ্ বললেন, আমার বান্দাটি নিজেই প্রাণ দেয়ার ব্যাপারে আমার হতে অগ্রগামী হল। কাজেই, আমি তার উপর জান্নাত হারাম করে দিলাম।
সহীহুল বুখারী, পর্ব ৬০: নাবীগণের (আঃ) হাদীসসমূহ, অধ্যায় ৫০, হাঃ ৩৪৬৩; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৪৭, হাঃ ১১৩
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আগের যুগের এক ব্যক্তির কথা এসেছে। সে আঘাত পেয়েছিল এবং কষ্টে অস্থির হয়ে পড়ে। পরে সে নিজ হাতে এমন কাজ করল, যার ফলে রক্ত বন্ধ হলো না এবং সে মারা গেল। আল্লাহ বললেন, আমার বান্দা নিজের প্রাণ নেওয়ার ব্যাপারে আমার আগে চলে গেল; তাই আমি তার উপর জান্নাত হারাম করলাম। হাদিসটির ভাষা খুব কঠোর, কারণ মানুষের জীবন নিজের মালিকানার জিনিস নয়। কষ্ট যত কঠিনই হোক, নিজেকে হত্যা করা কোনো সমাধান নয়। হাদিসটি ধৈর্য, আল্লাহর ফায়সালা মেনে নেওয়া এবং বিপদের সময় নিজেকে সামলানোর শিক্ষা দেয়। কষ্টে মানুষের সাহায্য নেওয়া ও আল্লাহর দিকে ফেরা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আঘাত বা কষ্টের কারণে আত্মহত্যা করা ভয়াবহ পাপ।
- মানুষ নিজের প্রাণের মালিক নয়; জীবন আল্লাহর আমানত।
- কঠিন সময়ে ধৈর্য ধরা দরকার।
- বিপদে আল্লাহর দিকে ফেরা এবং নিজেকে সামলানো জরুরি।
