১৩/৩৪. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭১২ - শাবানের সাওম ও সামর্থ্য অনুযায়ী আমল
রমাযান মাস ছাড়া নবী (ﷺ)-এর সাওম পালন করা এবং প্রত্যেক মাসে সাওম করা মুস্তাহাব।
শাবানের সাওম ও কম হলেও নিয়মিত আমলের শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ৭১২
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭১২
حديث عَائِشَةَ، قَالَتْ: لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ، فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ، وَكَانَ يَقُولُ: خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ [ص: 21] فَإِنَّ اللهَ لاَ يَمَلُّ حَتَّى تَمَلُّوا وَأَحَبُّ الصَّلاَةِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا دُووِمَ عَلَيْهِ وَإِنْ قَلَّتْ، وَكَانَ إِذَا صَلَّى صَلاَةً دَاوَمَ عَلَيْهَا
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) শা‘বান মাসের চেয়ে বেশি (নফল) সাওম কোন মাসে পালন করতেন না। তিনি (প্রায়) পুরা শা‘বান মাসই সাওম রাখতেন এবং তিনি বলতেনঃ তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু (নফল) আমল কর, কারণ তোমরা (আমল করতে করতে) পরিশ্রান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তা‘আলা (সওয়াব দান) বন্ধ করেন না। নবী (ﷺ)-এর কাছে সর্বাপেক্ষা পছন্দনীয় সালাত ছিল তাই- যা যথাযথ নিয়মে সর্বদা আদায় করা হত, যদিও তা পরিমাণে কম হত এবং তিনি যখন কোন (নফল) সালাত আদায় করতেন পরবর্তীতে তা অব্যাহত রাখতেন।
সহীহুল বুখারী, পর্ব ৩০ : সওম, অধ্যায় ৫২, হাঃ ১৯৭০; মুসলিম, পর্ব ১৩ : সওম, অধ্যায় ৩৩, হাঃ ১১৫৬
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭১২-এর সারসংক্ষেপ
এই হাদিসে শাবান মাসে নবী (صلى الله عليه وسلم)-এর বেশি নফল সাওম রাখার কথা এসেছে। আয়িশা (রাঃ) বলেন, তিনি শাবানের চেয়ে বেশি সাওম অন্য কোনো মাসে রাখতেন না। একই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, তোমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমল কর। এখানে ইবাদতের একটি সহজ শিক্ষা আছে—নিজেকে এমন চাপে ফেলো না, যাতে পরে আমল ছেড়ে দিতে হয়। নবী (صلى الله عليه وسلم)-এর কাছে প্রিয় সালাত ছিল সেটি, যা নিয়মিত আদায় করা হয়, যদিও তা কম হয়। তাই শাবানের সাওমের সঙ্গে সঙ্গে এই হাদিস ধারাবাহিক আমলের গুরুত্বও শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শাবান মাসে বেশি নফল সাওম রাখার উদাহরণ আছে।
- নিজের সামর্থ্য অনুযায়ী আমল করা উচিত।
- কম আমল হলেও নিয়মিত হলে তা সুন্দর অভ্যাস তৈরি করে।
