১৩/৩০. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭০৭ - সিয়াম আল্লাহর জন্য ও সায়িমের দুই খুশি
সাওমের ফাযায়েল
সাওম আল্লাহর জন্য: সায়িমের দুই খুশি ও চরিত্রের শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ৭০৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭০৭
حديث أبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللهُ: كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلاَّ الصِّيَامَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَالصِّيَامُ جُنَّةٌ، وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائمٌ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائمِ أَطْيَبُ عِنْدَ اللهِ مِنْ رِيحِ الْمِسْكِ لِلصَّائمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا: إِذَا أَفْطَرَ فَرِحَ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেনঃ আল্লাহ তা‘আলা বলেছেন, সাওম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য। তাই আমি এর প্রতিদান দেব। সিয়াম ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন সায়িম। যাঁর কবজায় মুহাম্মাদের প্রাণ, তাঁর শপথ! অবশ্যই সায়িমের মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের গন্ধের চেয়েও সুগন্ধি। সায়িমের জন্য রয়েছে দুইটি খুশি যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে, সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, তখন সাওমের বিনিময়ে আনন্দিত হবে।
সহীহুল বুখারী, পর্ব ৬৯: ভরণ-পোষণ, অধ্যায় ১৪, হাঃ ১৯০৪; মুসলিম, পর্ব ১৩; সওম, অধ্যায় ৩০, হাঃ ১১৫১
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭০৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আল্লাহ তা‘আলার পক্ষ থেকে বলা হয়েছে, আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু সিয়াম আল্লাহর জন্য; তিনি এর প্রতিদান দেবেন। এখানে সাওমের বিশেষ মর্যাদা বোঝানো হয়েছে। একই সঙ্গে হাদিসটি সাওমের আচরণও শেখায়। সাওমের দিন অশ্লীল কথা বলা, চিৎকার-চেঁচামেচি, গালি বা ঝগড়া থেকে দূরে থাকতে হবে। কেউ গালি দিলে বা ঝগড়া করলে সায়িম বলবে, “আমি একজন সায়িম।” হাদিসে সায়িমের দুই খুশির কথাও আছে—ইফতারের সময় খুশি, আর রবের সঙ্গে সাক্ষাতের সময় সাওমের কারণে আনন্দ। তাই সাওম ধৈর্য, সংযম ও আল্লাহর জন্য নিজেকে সামলানোর শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাওম আল্লাহর জন্য হওয়ায় নিয়ত ও আন্তরিকতা জরুরি।
- সায়িমের আচরণে ধৈর্য ও শান্তভাব থাকা উচিত।
- ইফতার সায়িমের জন্য খুশির সময়, তবে তা ইবাদতের অংশ হিসেবেই দেখা দরকার।
