১/৪৫. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬৯ - আত্মহত্যার ভয়াবহ পরিণতি

আত্মহত্যা কঠোরভাবে হারাম হওয়ার বর্ণনা, আর যে ব্যক্তি যা দ্বারা আত্মহত্যা করবে তার দ্বারা জাহান্নামে তাকে শাস্তি দেয়া হবে, মুসলিম ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না।

আত্মহত্যার ভয়াবহ পরিণতি: জীবন আল্লাহর আমানত

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬৯

حديث أَبي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ في نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيها أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ في يَدِهِ يَتَحَسَّاهُ في نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فيها أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَديدَةٍ فَحَدِيدَتُهُ في يَدِهِ يَجَأُ بِها في بَطْنِهِ في نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيها أَبَدًا

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, সে জাহান্নামের আগুনে পুড়বে, চিরদিন সে জাহান্নামের মধ্যে অনুরূপভাবে লাফিয়ে পড়তে থাকবে। যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে, তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে, চিরকাল সে জাহান্নামের মধ্যে তা পান করতে থাকবে। যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করবে, জাহান্নামের আগুনের মধ্যে সে লোহা তার হাতে থাকবে, চিরকাল সে তা দ্বারা নিজের পেটে আঘাত করতে থাকবে।

সহীহুল বুখারী, পর্ব ৭৬ : চিকিৎসা, অধ্যায় ৫৬, হাঃ ৫৭৭৮; মুসলিম ১ ঈমান, অধ্যায় ৪৫, হাঃ ১০৯

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) আত্মহত্যার কঠিন পরিণতির কথা বলেছেন। বিভিন্ন উপায়ে নিজেকে হত্যা করার কথা উল্লেখ করে জানানো হয়েছে, যে জিনিস দিয়ে মানুষ দুনিয়ায় নিজেকে হত্যা করবে, আখিরাতে সেই কাজের শাস্তি তাকে দেওয়া হবে। হাদিসটি খুব শক্ত ভাষায় এসেছে, যাতে মানুষ নিজের প্রাণের ব্যাপারে ভয় পায় এবং এমন কাজ থেকে দূরে থাকে। মানুষের জীবন তার নিজের বানানো জিনিস নয়; এটি আল্লাহর দেওয়া আমানত। তাই কষ্ট, ব্যথা বা হতাশার সময় নিজেকে শেষ করে দেওয়া কোনো পথ নয়। এই হাদিস আমাদের সতর্ক করে, বিপদের সময় আল্লাহর দিকে ফিরতে হবে, ধৈর্য ধরতে হবে এবং নিজের প্রাণের হক নষ্ট করা যাবে না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আত্মহত্যা অত্যন্ত ভয়াবহ পাপ।
  • মানুষের জীবন আল্লাহর দেওয়া আমানত।
  • কষ্টের সময় নিজেকে ধ্বংসের পথে নেওয়া যাবে না।
  • বিপদের সময় ধৈর্য ও আল্লাহর দিকে ফিরে থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন