১/৪৪. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬৮ - তিন শ্রেণীর কঠিন পরিণতি

কাপড় ঝুলিয়ে পরা, দান করে খোঁটা দেয়া, ব্যবসায়ে মিথ্যা কসম খাওয়া এবং ঐ তিন ব্যক্তি যাদের সাথে আল্লাহ তা‘আলা কেয়ামত দিবসে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি- এ সব বিষয়ে কঠোরভাবে নিষিদ্ধ হওয়ার বর্ণনা।

মিথ্যা শপথ, পানি আটকানো ও দুনিয়াবী বায়আতের কঠিন সতর্কতা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬৮

حديث أَبي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاثَةٌ لا يَنْظُرُ اللهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيامَةِ وَلا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذابٌ أَليمٌ: رَجُلٌ كَانَ لَهُ فَضْلُ مَاءٍ بِالطَّريقِ فَمَنَعَهُ مِنِ ابْنِ السَّبيلِ؛ وَرَجُلٌ بايَعَ إِمامَهُ لا يُبايِعُهُ إِلاّ لِدُنْيا، فَإِنْ أَعْطاهُ مِنْها رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا سَخِطَ؛ وَرَجُلٌ أَقامَ سِلْعَتَهُ بَعْدَ الْعَصْرِ فَقالَ وَاللهِ الَّذي لا إِلهَ غَيْرُهُ لَقَدْ أَعْطَيْتُ [ص: 21] بِها كَذا وَكَذا، فَصَدَّقَهُ رَجُلٌ ثُمَّ قَرَأَ هذِهِ الآيَةَ (إِنَّ الَّذينَ يَشْتَرونَ بِعَهْدِ اللهِ وَأَيْمانِهِمْ ثَمَنًا قَليلاً﴿

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, কেয়ামতের দিন তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তা‘আলা দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক ব্যক্তি- যার নিকট প্রয়োজনের অতিরিক্ত পানি আছে, অথচ সে মুসাফিরকে তা দিতে অস্বীকার করে।অন্য একজন সে ব্যক্তি, যে ইমামের হাতে একমাত্র দুনিয়ার স্বার্থে বায়‘আত হয়। যদি ইমাম তাকে কিছু দুনিয়াবী সুযোগ দেন, তাহলে সে খুশী হয়, আর যদি না দেন তবে সে অসন্তুষ্ট হয়। অন্য একজন সে ব্যক্তি, যে আসরের সালাত আদায়ের পর তার জিনিসপত্র (বিক্রয়ের উদ্দেশে) তুলে ধরে আর বলে যে, আল্লাহর কসম, যিনি ছাড়া অন্য কোন মাবূদ নেই, আমার এই দ্রব্যের মূল্য এত এত দিতে আগ্রহ করা হয়েছে। (কিন্তু আমি বিক্রি করিনি) এতে এক ব্যক্তি তাকে বিশ্বাস করে (তা ক্রয় করে নেয়)।এরপর নবী (ﷺ) এই আয়াতটি তিলাওয়াত করেনঃ “যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে” (আলু ইমরান ৭৭)।

সহীহুল বুখারী, পর্ব : ৪২ : পানি সিঞ্চন, অধ্যায় ৫, হাঃ ২৩৫৮; মুসলিম ১ ঈমান, অধ্যায় ৪৪, হাঃ ১০৮

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে তিন ধরনের মানুষের কথা বলা হয়েছে, যাদের ব্যাপারে কিয়ামতের দিনের কঠিন সতর্কতা এসেছে। প্রথমজন এমন ব্যক্তি, যার কাছে প্রয়োজনের অতিরিক্ত পানি আছে, কিন্তু পথিককে দেয় না। দ্বিতীয়জন ইমামের হাতে শুধু দুনিয়ার লাভের জন্য বায়আত করে; লাভ পেলে খুশি, না পেলে অসন্তুষ্ট। তৃতীয়জন বিক্রির সময় আসরের পর মিথ্যা কসম করে বলে, তার পণ্যের এত দাম উঠেছে, ফলে ক্রেতা তাকে বিশ্বাস করে। হাদিসটি আমাদের শেখায়, মানুষের প্রয়োজন, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং ব্যবসার সততা—সবকিছুতেই আল্লাহভীতি দরকার। দুনিয়ার লাভের জন্য কসম, বায়আত বা মানুষের হক নষ্ট করা খুব গুরুতর বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও মুসাফিরকে না দেওয়া কঠিন নিন্দিত কাজ।
  • শুধু দুনিয়ার লাভের জন্য বায়আত করা নিন্দিত।
  • ব্যবসায় মিথ্যা কসম করা ভয়াবহ গুনাহের কারণ।
  • মানুষের হক ও সত্যবাদিতা রক্ষা করা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন