১২/৫২. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬৪৫ - আলে মুহাম্মাদের জন্য সদাকাহ না খাওয়ার বিধান

নবী (ﷺ) বানু হাশিম ও বানু মুত্তালিবের জন্য হাদিয়া গ্রহণ করা বৈধ, যদিও হাদিয়াদাতা সদকার মাধ্যমে ঐ মালের মালিক হয়ে থাকে এবং ঐ জিনিসের বর্ণনা যে, সদকা গ্রহীতা যখন তা গ্রহণ করে তখন সেটা সদকার হুকুম হতে মুক্ত হয়ে যায় এবং তা প্রত্যেক ঐ ব্যক্তির জন্য হালাল হয়ে যায় যাদের জন্য সদকা গ্রহণ করা হারাম।

সদাকাহর বিধান: আলে মুহাম্মাদ صلى الله عليه وسلم কেন সদাকাহ খান না

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬৪৫

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِالتَّمْرِ عِنْدَ صِرَامِ النَّخْلِ؛ فَيَجِيءُ هذَا بِتَمْرِهِ، وَهذَا مِنْ تَمْرِهِ، حَتَّى يَصِيرَ عِنْدَهُ كَوْمًا مِنْ تَمْرٍ فَجَعَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ يَلْعَبَانِ بِذلِكَ التَّمْرِ؛ فَأَخَذَ أَحَدُهُمَا تَمْرَةً فَجَعَلَهَا فِي فِيهِ، فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْرَجَهَا مِنْ فِيهِ، فَقَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ آلَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يَأْكُلُونَ الصَّدَقَةَ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

খেজুর কাটার মৌসুমে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে (সদাকাহর) খেজুর আনা হতো। অমুকে তার খেজুর নিয়ে আসতো, অমুকে এর খেজুর নিয়ে আসতো। এভাবে আল্লাহর রাসূল (ﷺ)-এর কাছে খেজুর স্তূপ হয়ে গেলো। হাসান ও হুসাইন (রাঃ) সে খেজুর নিয়ে খেলতে লাগলেন, তাঁদের একজন একটি খেজুর নিয়ে তা মুখে দিলেন। আল্লাহর রাসূল (ﷺ) তার দিকে তাকালেন এবং তার মুখ হতে খেজুর বের করে বললেন, তুমি কি জান না যে, মুহাম্মাদের বংশধর (বনূ হাশিম) সদাকাহ ভক্ষণ করে না।

সহীহুল বুখারী, পর্ব ২৪ : যাকাত, অধ্যায় ৫৭, হাঃ ১৪৮৫; মুসলিম, পর্ব ১২ : যাকাত, অধ্যায় ৫০, হাঃ ১০৬৯

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে সদাকাহর খেজুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে জমা হওয়ার ঘটনা এসেছে। হাসান ও হুসাইন রাঃ সেই খেজুরের কাছে খেলছিলেন। তাঁদের একজন একটি খেজুর মুখে দিলে নবী صلى الله عليه وسلم তা বের করে দেন এবং বলেন, তুমি কি জান না যে, মুহাম্মাদ صلى الله عليه وسلم-এর বংশধর সদাকাহ ভক্ষণ করে না। এখানে মূল শিক্ষা খুব পরিষ্কার: সদাকাহর মাল নির্দিষ্ট হকদারের জন্য, আর নবী صلى الله عليه وسلم-এর পরিবার তা খেতেন না। শিশুর ক্ষেত্রেও নবী صلى الله عليه وسلم বিষয়টি লক্ষ্য করেছেন, কারণ হালাল-হারামের ব্যাপারে ছোট বিষয়ও অবহেলার নয়। হাদিসটি আমাদের শেখায়, সদাকাহ, হাদিয়া ও ব্যক্তিগত খাবারের মধ্যে পার্থক্য বুঝে চলা দরকার। একই সঙ্গে নবী صلى الله عليه وسلم-এর আচরণে কোমল শিক্ষা দেখা যায়—তিনি শিশুকে অপমান করেননি; বরং কাজটি ঠিক করে দিয়েছেন এবং কারণ বুঝিয়েছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সদাকাহর মাল সম্পর্কে সতর্ক থাকা দরকার।
  • নবী صلى الله عليه وسلم-এর পরিবার সদাকাহ খেতেন না—এ বিধান হাদিসে স্পষ্ট।
  • শিশুকেও হালাল-হারামের শিক্ষা কোমলভাবে দেওয়া যায়।
  • খাবারের উৎস জানা দ্বীনদারির অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন