১২/৪৮. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬৪০ - অন্তর বিচার ও বাহ্যিক আমল

খারিজীদেরকে হত্যার ব্যাপারে উৎসাহিত করা।

মানুষের অন্তর চিরে দেখা নয়: বাহ্যিক আমল ও অন্তরের সতর্কতা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬৪০

حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: بَعَثَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رضي الله عنه، إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنَ الْيَمَنِ بِذُهَيْبَةٍ فِي أَدِيمٍ مَقْرُوظٍ؛ لَمْ تُحَصَّلْ مِنْ تُرَابِهَا، قَالَ: فَقَسَمَهَا بَيْنَ أَرْبَعَةِ نَفَرٍ: بَيْنَ عُيَيْنَةَ بْنِ بَدْرٍ، وَأَقْرعَ بْنِ حَابِسٍ، وَزَيْدِ الْخَيْلِ، وَالرَّابِعُ إِمَّا عَلْقَمَةُ وَإِمَّا عَامِرُ بْنُ الطُّفَيْلِ فَقَالَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ: كُنَّا نَحْنُ أَحَقَّ بِهذَا مِنْ هؤُلاَءِ قَالَ: فَبَلَغَ ذلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَلاَ تَأْمَنُونِي وَأَنَا أَمِينُ مَنْ فِي السَّمَاءِ، يَأْتِينِي خَبَرُ السَّمَاءِ صَبَاحًا وَمَسَاءً قَالَ: فَقَامَ رَجُلٌ غَائِرُ الْعَيْنَيْنِ، مُشْرِفُ الْوَجْنَتَيْنِ، نَاشِزُ الْجَبْهَةِ، كَثُّ اللِّحْيَةِ، مَحْلُوقُ الرَّأْسِ، مُشَمَّرُ الإِزَارِ؛ فَقَالَ: يَا رَسُولَ اللهِ اتَّقِ اللهَ قَالَ: وَيْلَكَ أَوَلَسْتُ أَحَقُّ أَهْلِ الأَرْضِ أَنْ يَتَّقِيَ اللهَ قَالَ: ثُمَّ وَلَّى الرَجُلُقَالَ خَالِدُ بْنُ الْوَلِيدِ: يَا رَسُولَ اللهِ أَلاَ أَضْرِبُ عُنُقَهُ قَالَ: لا، لَعَلَّهُ أَنْ يَكُونَ يُصَلِّي فَقَالَ خَالِدٌ: وَكَمْ مِنْ مُصَلٍّ يَقُولُ بِلِسَانِهِ مَا لَيْسَ فِي قَلْبِهِ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: [ص: 232] إِنِّي لَمْ أُومَرْ أَنْ أَنْقُبَ قُلُوبَ النَّاسِ، وَلاَ أَشُقَّ بُطُونَهُمْ قَالَ: ثُمَّ نَظَرَ إِلَيْهِ، وَهُوَ مُقَفٍّ، فَقَالَ: إِنَّهُ يَخْرُجُ مِنْ ضِئْضِئِي هذَا قَوْمٌ يَتْلُونَ كِتَابَ اللهِ رَطْبًا، لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ وَأَظُنُّهُ قَالَ: لَئِنْ أَدْرَكْتُهُمْ لأَقْتُلَنَّهُمْ قَتْلَ ثَمُودَ

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, ‘আলী ইবনু আবূ ত্বলিব (রাঃ) ইয়ামান থেকে আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর কাছে এক প্রকার (রঙিন) চামড়ার থলে করে সামান্য কিছু স্বর্ণ পাঠিয়েছিলেন। তখনও এগুলো থেকে সংযুক্ত মাটি পরিষ্কার করা হয়নি। আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূল (ﷺ) চার জনের মাঝে স্বর্ণখণ্ডটি বণ্টন করে দিলেন। তারা হলেন, উয়াইনাহ ইবনু বাদ্র, আকরা ইবনু হাবিস, যাইদ আল-খায়ল এবং চতুর্থ জন আলকামা কিংবা আমির ইবনু তুফাইল (রাঃ)।তখন সাহাবীগণের মধ্য থেকে একজন বললেন, এটা পাওয়ার ব্যাপারে তাদের অপেক্ষা আমরাই অধিক হকদার ছিলাম। (রাবী) বলেন, কথাটি নবী (ﷺ) পর্যন্ত গিয়ে পৌঁছল। তাই নবী (ﷺ) বললেন, তোমরা কি আমার উপর আস্থা রাখ না অথচ আমি আসমানের অধিবাসীদের আস্থাভাজন, সকাল-বিকাল আমার কাছে আসমানের সংবাদ আসছে।রাবী বলেন, এমন সময়ে এক ব্যক্তি উঠে দাঁড়াল। লোকটির চোখ দুইটি ছিল কোটরাগত, চোয়ালের হাড় যেন বেরিয়ে পড়ছে, উঁচু কপাল বিশিষ্ট, দাড়ি অতি ঘন, মাথাটি ন্যাড়া, পরনের লুঙ্গী উপরে উত্থিত। সে বলল, হে আল্লাহ্‌র রাসূল! আল্লাহ্কে ভয় করুন। নবী (ﷺ) বললেন, তোমার জন্য আফসোস! আল্লাহ্কে ভয় করার ব্যাপারে দুনিয়াবাসীদের মধ্যে আমি কি অধিক হকদার নই?রাবী আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, লোকটি চলে গেলে খালিদ বিন ওয়ালীদ (রাঃ) বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি কি লোকটির গর্দান উড়িয়ে দেব না? আল্লাহ্‌র রাসূল (ﷺ) বললেনঃ না, হতে পারে সে সালাত আদায় করে। খালিদ (রাঃ) বললেন, অনেক সালাত আদায়কারী এমন আছে যারা মুখে এমন এমন কথা উচ্চারণ করে যা তাদের অন্তরে নেই। আল্লাহ্‌র রাসূল (ﷺ) বললেন, আমাকে মানুষের দিল ছিদ্র করে, পেট চিরে দেখার জন্য বলা হয়নি।অতঃপর তিনি লোকটির দিকে তাকিয়ে দেখলেন। তখন লোকটি পিঠ ফিরিয়ে চলে যাচ্ছে। তিনি বললেন, এ ব্যক্তির বংশ থেকে এমন এক জাতির উদ্ভব হবে যারা শ্রুতিমধুর কণ্ঠে আল্লাহ্‌র কিতাব তিলাওয়াত করবে অথচ আল্লাহ্‌র বাণী তাদের গলদেশের নিচে নামবে না। তারা দ্বীন থেকে এভাবে বেরিয়ে যাবে যেভাবে লক্ষ্যবস্তুর দেহ ভেদ করে তীর বেরিয়ে যায়। (বর্ণনাকারী বলেন) আমার মনে হয় তিনি এ কথাও বলেছেন, যদি আমি তাদেরকে পাই তাহলে অবশ্যই আমি তাদেরকে সামূদ জাতির মতো হত্যা করে দেব।

সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৬১, হাঃ ৪৩৫১; মুসলিম, পর্ব ১২: যাকাত, অধ্যায় ৪৭, হাঃ ১০৬৪

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৬৪০-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইয়ামান থেকে পাঠানো স্বর্ণ বণ্টনের ঘটনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) তা চারজনের মাঝে বণ্টন করলেন। কেউ বলল, আমরা এর বেশি হকদার ছিলাম। কথাটি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে পৌঁছালে তিনি বললেন, তিনি আসমানের অধিবাসীদের আস্থাভাজন; সকাল-বিকাল তাঁর কাছে আসমানের সংবাদ আসে। এরপর এক ব্যক্তি এসে আল্লাহকে ভয় করতে বলল। খালিদ (রাঃ) তাকে হত্যা করতে চাইলে নবী (صلى الله عليه وسلم) নিষেধ করলেন এবং বললেন, হতে পারে সে সালাত আদায় করে। আবার তিনি বললেন, তাঁকে মানুষের অন্তর খুঁজে দেখতে বা পেট চিরে দেখতে বলা হয়নি। পরে তিনি সতর্ক করলেন, সেই ব্যক্তির বংশ থেকে এমন লোক হবে যারা কুরআন সুন্দর করে পড়বে, কিন্তু তা গলা ছাড়াবে না। হাদিসটি বাহ্যিক আমল, অন্তরের অবস্থা এবং তাড়াহুড়া করে বিচার না করার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষের অন্তরের চূড়ান্ত বিচার মানুষের হাতে নয়।
  • কেউ সালাত আদায় করলে তার বাহ্যিক ইসলামকে অবহেলা করা ঠিক নয়।
  • শুধু সুন্দর তিলাওয়াত যথেষ্ট নয়; কুরআনের শিক্ষা অন্তরে নামা দরকার।
  • কঠিন পরিস্থিতিতেও নবী (صلى الله عليه وسلم) তাড়াহুড়া করে শাস্তির অনুমতি দেননি।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন