৬/৫৪. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৪৭৮ - মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা
ঐ দুই রাকাতের পরিচয় যা রাসূলুল্লাহ (ﷺ) আসরের পর আদায় করতেন।
আল-লু'লু ওয়াল মারজান : ৪৭৮
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৭৮
حديث عَائِشَةَ، قَالَتْ: رَكْعَتَانِ لَمْ يَكُنْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُهُمَا سِرًّا وَلاَ عَلاَنِيَةً؛ رَكْعَتَانِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ، وَرَكْعَتَانِ بَعْدَ الْعَصْرِ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, দুই রাকাত সালাত আল্লাহর রাসূল (ﷺ) প্রকাশ্যে বা গোপনে কোনো অবস্থাতেই ছাড়তেন না। তা হলো ফজরের সালাতের পূর্বের দুই রাকাত ও আসরের পরের দুই রাকাত।
সহীহুল বুখারী, পর্ব ৯ : সালাতের সময়সমূহ, অধ্যায় ৩৩, হাঃ ৫৯২; মুসলিম, পর্ব ৬ : মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৫৪, হাঃ ৮৩৫
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
