৬/৫৪. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৪৭৭ - আসরের পর দুই রাকআতের ব্যাখ্যা
ঐ দুই রাকাতের পরিচয় যা রাসূলুল্লাহ (ﷺ) আসরের পর আদায় করতেন।
আসরের পর দুই রাকআত: উম্মু সালামাহ রাঃ-এর বর্ণনায় কারণ
আল-লু'লু ওয়াল মারজান : ৪৭৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৭৭
حديث أُمِّ سَلَمَةَ عَنْ كُرَيْبٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، وَعَبْدَ الرَّحْمنِ بْنَ أَزْهَرَ أَرْسَلُوهُ إِلَى عَائِشَةَ، فَقَالُوا: اقْرأْ عَلَيْهَا السَّلاَمَ مِنَّا جَمِيعًا، وَسَلْهَا عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ صَلاَةِ الْعَصْرِ، وَقُلْ لَهَا: إِنَّا أُخْبِرْنَا أَنَّكِ تُصَلِّينَهُمَا، وَقَدْ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهُمَا وَقَالَ ابْنُ عَبَّاسٍ: وَكُنْتُ أَضْرِبُ النَّاسَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْهُمَا[ص: 160] قَالَ كُرَيْبٌ: فَدَخَلْتُ عَلَى عَائِشَةَ، فَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي؛ فَقَالَتْ: سَلْ أُمَّ سَلَمَةَ فَخَرَجْتُ إِلَيْهِمْ فَأَخْبَرْتُهُمْ بِقَوْلِهَا، فَرَدُّونِي إِلَى أُمِّ سَلَمَةَ بِمِثْلِ مَا أَرْسَلُونِي بِهِ إِلَى عَائِشَةَ، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْهَا ثُمَّ رَأَيْتُهُ يُصَلِّيهِمَا حِينَ صَلَّى الْعَصْرَ، ثُمَّ دَخَلَ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ بَنِي حَرَامٍ مِنَ الأَنْصَارِ، فَأَرْسَلْتُ إِلَيْهِ الْجَارِيَةَ، فَقُلْتُ قُومِي بِجَنْبِهِ، قُولِي لَهُ: تَقُولُ لَكَ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللهِ سَمِعْتُكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ وَأَرَاكَ تُصَلِّيهِمَا فَإِنْ أَشَارَ بِيَدِهِ فَاسْتأْخِرِي عَنْهُ فَفَعَلَتِ الْجَارِيَةُ، فَأَشَارَ بِيَدِهِ فَاسْتَأْخَرَتْ عَنْهُ فَلَمَّا انْصَرَفَ، قَالَ: يَا بِنْتَ أَبِي أُمَيَّةَ سَأَلْتِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، وَإِنَّهُ أَتَانِي نَاسٌ مِنْ عَبْدِ الْقَيْسِ فَشَغَلُونِي عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ، فَهُمَا هَاتَانِ
কুরায়ব (রহঃ) হতে বর্ণিতঃ
ইব্নু ‘আব্বাস, মিসওয়ার ইব্নু মাখরামা এবং আবদুর রহমান ইব্নু আযহার (রাঃ) তাঁকে ‘আয়িশাহ্ (রাঃ)-এর নিকট পাঠালেন এবং বলে দিলেন, তাঁকে আমাদের সকলের তরফ হতে সালাম পৌঁছিয়ে আসরের পরের দুইরাক‘আত সালাত সম্পর্কে জিজ্ঞেস করবে। তাঁকে একথাও বলবে যে, আমরা খবর পেয়েছি যে, আপনি সে দুইরাক‘আত আদায় করেন, অথচ আমাদের নিকট পৌঁছেছে যে, নবী (ﷺ) সে দুইরাক‘আত আদায় করতে নিষেধ করেছেন। ইব্নু ‘আব্বাস (রাঃ) সংবাদে আরও বললেন যে, আমি ‘উমর ইব্নু খাত্তাব(রাঃ)-এর সাথে এ সালাতের কারণে লোকদের মারধর করতাম।কুরাইব (রহঃ) বলেন, আমি ‘আয়িশাহ্ (রাঃ)-এর নিকট গিয়ে তাঁকে তাঁদের পয়গাম পৌঁছিয়ে দিলাম। তিনি বললেন, উম্মু সালামাহ (রাঃ)-কে জিজ্ঞেস কর। [কুরাইব (রহঃ) বলেন] আমি সেখান হতে বের হয়ে তাঁদের নিকট গেলাম এবং তাঁদেরকে ‘আয়িশাহ্ (রাঃ)-এর কথা জানালাম। তখন তাঁরা আমাকে ‘আয়িশাহ্ (রাঃ)-এর নিকট যে বিষয় নিয়ে পাঠিয়েছিলেন, তা নিয়ে পুনরায় উম্মু সালামাহ (রাঃ)-এর নিকট পাঠালেন।উম্মু সালামাহ্ (রাঃ) বললেন, আমিও নবী করীম (ﷺ)-কে তা নিষেধ করতে শুনেছি। অথচ অতঃপর তাঁকে আসরের সালাতের পর তা আদায় করতেও দেখেছি। একদা তিনি আসরের সালাতের পর আমার ঘরে তাশরীফ আনলেন। তখন আমার নিকট বনূ হারাম গোত্রের আনসারী কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন। আমি বাঁদীকে এ বলে তাঁর নিকট পাঠালাম যে, তাঁর পাশে গিয়ে দাঁড়িয়ে তাঁকে বলবে, উম্মে সালামাহ (রাঃ) আপনার নিকট জানতে চেয়েছেন, আপনাকে (আসরের পর সালাতের) দুইরাক‘আত নিষেধ করতে শুনেছি; অথচ দেখছি, আপনি তা আদায় করছেন? যদি তিনি হাত দিয়ে ইঙ্গিত করেন, তাহলে পিছনে সরে থাকবে, বাঁদী তা-ই করল। তিনি ইঙ্গিত করলেন, সে পিছনে সরে থাকল।সালাত শেষ করে তিনি বললেন, হে আবূ উমায়্যাহ্র কন্যা! আসরের পরের দুইরাক‘আত সালাত সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করেছ। আবদুল কায়স গোত্রের কিছু লোক আমার নিকট এসেছিল। তাদের কারণে যুহ্রের পরের দুইরাক‘আত আদায় করা হতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এ দুইরাক‘আত সে দুইরাক‘আত।
সহীহুল বুখারী, পর্ব ২২ : সাহউ, অধ্যায় ৮, হাঃ ১২৩৩; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৫৪, হাঃ ৮৩৪
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৪৭৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আসরের পর দুই রাকআত সালাত নিয়ে সাহাবীদের প্রশ্ন ও তার উত্তর এসেছে। ইবনু আব্বাস রাঃসহ কয়েকজন আয়িশাহ রাঃ-এর কাছে জানতে পাঠালেন, কারণ তাঁদের কাছে পৌঁছেছিল যে নবী صلى الله عليه وسلم এই দুই রাকআত থেকে নিষেধ করেছেন। আয়িশাহ রাঃ উম্মু সালামাহ রাঃ-এর কাছে জিজ্ঞেস করতে বললেন। উম্মু সালামাহ রাঃ জানালেন, তিনিও নিষেধ শুনেছেন, তবে নবী صلى الله عليه وسلم-কে আসরের পর দুই রাকআত পড়তে দেখেছেন। পরে নবী صلى الله عليه وسلم ব্যাখ্যা দিলেন, আবদুল কায়স গোত্রের লোকেরা আসায় তিনি যুহরের পরের দুই রাকআত পড়তে পারেননি; তাই আসরের পর সেটি আদায় করেছেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, কোনো আমল দেখলে তার কারণ জানা দরকার। একই সঙ্গে নিষেধাজ্ঞা ও বিশেষ ঘটনার পার্থক্য বুঝতে সতর্কতা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কোনো আমল দেখলে তার কারণ ও ব্যাখ্যা জেনে নেওয়া উচিত।
- আসরের পর দুই রাকআত বিষয়ে নবী صلى الله عليه وسلم নিজেই কারণ ব্যাখ্যা করেছেন।
- দ্বীনি বিষয়ে সাহাবীরা প্রশ্ন করে নিশ্চিত হতেন।
