৫/৫৪. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৯২ - রুকুর পর দোয়া ও কুনূত
মুসলিমদের প্রতি কোন বিপদ পতিত হলে প্রত্যেক সালাতে কুনুতে নাজিলাহ পড়া মুস্তাহাব।
কুনূতে দোয়া: দুর্বল মুসলিমদের জন্য রাসূল (صلى الله عليه وسلم)-এর নাম ধরে প্রার্থনা
আল-লু'লু ওয়াল মারজান : ৩৯২
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৯২
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ يَرْفَعُ رَأْسَهُ يَقُولُ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ يَدْعُو لِرِجَالٍ فَيُسَمِّيهِمْ بِأَسْمَائهِمْ؛ فَيَقُولُ: اللهُمَّ أَنْجِ الْوَلِيد بْنَ الْوَلِيدِ وَسَلَمَةَ بْنَ هِشَامٍ وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ؛ اللهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، وَاجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِى يُوسُفَ وَأَهْلُ الْمَشْرِقِ يَوْمَئِذٍ مِنْ مُضَرَ مُخَالِفُونَ لَهُ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) যখন রুকূ’ হতে মাথা উঠাতেন তখনঃ (سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ) বলতেন। আর কতিপয় লোকের নাম উল্লেখ করে তাঁদের জন্য দোয়া করতেন। দোয়ায় তিনি বলতেন, ইয়া আল্লাহ্! ওয়ালীদ ইব্নু ওয়ালীদ, সালামা ইব্নু হিশাম, আইয়্যাস ইব্নু আবূ রাবী’আ (রাঃ) এবং অপরাপর দুর্বল মুসলমানদেরকে রক্ষা করুন। ইয়া আল্লাহ্! মুদার গোত্রের উপর আপনার পাকড়াও কঠোর করুন, ইউসুফ (আঃ)-এর যুগে যেমন খাদ্য সংকট ছিল তাদের জন্যও অনুরূপ খাদ্য সংকট সৃষ্টি করে দিন। (রাবী বলেন) এ যুগে পূর্বাঞ্চলের অধিবাসী মুদার গোত্রের লোকেরা নবী (ﷺ)-এর বিরোধী ছিল।
সহীহুল বুখারী, পর্ব ১০ : আযান, অধ্যায় ১২৮, হাঃ ৮০৪; মুসলিম, পর্ব ৫ : মসজিদ ও সতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৫৪, হাঃ ৬৭৫
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালাতের মধ্যে রুকু থেকে মাথা উঠানোর পর নবী (صلى الله عليه وسلم)-এর দোয়ার বর্ণনা এসেছে। তিনি বলতেন, সামি আল্লাহু লিমান হামিদাহ, রাব্বানা ওয়া লাকাল হামদ। এরপর তিনি কিছু মানুষের নাম উল্লেখ করে তাঁদের জন্য দোয়া করতেন। হাদিসে ওয়ালীদ ইবনু ওয়ালীদ, সালামা ইবনু হিশাম, আইয়্যাশ ইবনু আবূ রাবীআ এবং অন্যান্য দুর্বল মুসলিমদের রক্ষার দোয়া এসেছে। পাশাপাশি মুদার গোত্রের বিরুদ্ধে কঠোরতা এবং ইউসুফ (আঃ)-এর যুগের মতো খাদ্য সংকটের দোয়া উল্লেখ আছে। এখানে মূল বিষয় হলো কুনূত, সালাতে দোয়া, মজলুম মুসলিমদের জন্য দোয়া এবং রুকুর পর দোয়া। বর্ণনার শেষ অংশে বলা হয়েছে, সে সময় পূর্বাঞ্চলের মুদার গোত্রের লোকেরা নবী (صلى الله عليه وسلم)-এর বিরোধী ছিল।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতে রুকুর পর দোয়ার বর্ণনা এখানে এসেছে।
- দুর্বল মুসলিমদের জন্য নাম ধরে দোয়া করা হয়েছে।
- রাসূল (صلى الله عليه وسلم) বিপদে থাকা মুমিনদের জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন।
