৫/৫৩. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৯১ - আযান, ইমামত ও দ্বীন শিক্ষা

ইমামাতের জন্য কে বেশি হকদার।

আযান ও ইমামত: পরিবারে ফিরে দ্বীন শেখানোর নববী নির্দেশ

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৯১

حديث مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنْ قَوْمِي فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا رَأَى شَوْقَنَا إِلَى أَهَالِينَا، قَالَ: [ص: 133] ارْجِعُوا فَكُونُوا فِيهِمْ، وَعَلِّمُوهُمْ، وَصَلُّوا؛ فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ

মালিক ইবনু হুওয়াইরিস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আমার গোত্রের কয়েকজন লোকের সঙ্গে নবী (ﷺ)-এর নিকট এলাম এবং আমরা তাঁর নিকট বিশ রাত অবস্থান করলাম। আল্লাহর রাসূল (ﷺ) অত্যন্ত দয়ালু ও বন্ধু বৎসল ছিলেন। তিনি যখন আমাদের মধ্যে নিজ পরিজনের নিকট ফিরে যাওয়ার আগ্রহ লক্ষ্য করলেন, তখন তিনি আমাদের বললেনঃ তোমরা পরিজনের নিকট ফিরে যাও এবং তাদের মধ্যে বসবাস কর, আর তাদের দ্বীন শিক্ষা দিবে এবং সালাত আদায় করবে। যখন সালাতের সময় উপস্থিত হয়, তখন তোমাদের একজন আযান দিবে এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি বয়সে বড় সে ইমামত করবে।

সহীহুল বুখারী, পর্ব ১০ : আযান, অধ্যায় ১৭, হাঃ ৬২৮; মুসলিম, পর্ব ৫; মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৫৩, হাঃ ৬৭৪

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে মালিক ইবনুল হুয়াইরিস (রাঃ) তাঁর গোত্রের কয়েকজনের সঙ্গে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আসার ঘটনা বলেন। তারা বিশ রাত অবস্থান করেন। রাসূল (صلى الله عليه وسلم) তাঁদের প্রতি দয়ালু ও কোমল ছিলেন। যখন তিনি বুঝলেন তাঁরা পরিবারে ফিরতে চান, তখন বললেন, তোমরা পরিজনের কাছে ফিরে যাও, তাদের মধ্যে থাকো, তাদের দ্বীন শিক্ষা দাও এবং সালাত আদায় করো। সালাতের সময় হলে একজন আযান দেবে এবং বয়সে বড় ব্যক্তি ইমামত করবে। এখানে মূল বিষয় হলো আযান, ইমামত, দ্বীন শিক্ষা, পরিবারে দাওয়াহ এবং জামা’আতে সালাত। হাদিসে জ্ঞান শেখার পর তা নিজের পরিবার ও সমাজে পৌঁছে দেওয়ার সহজ নির্দেশ আছে। একই সঙ্গে সালাতের শৃঙ্খলা—আযান ও ইমামত—স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দ্বীন শেখার পর পরিবার ও সমাজকে শেখানো দরকার।
  • সালাতের সময় হলে আযান দেওয়ার নির্দেশ এসেছে।
  • উপস্থিতদের মধ্যে বয়সে বড়জনের ইমামতের কথা এই বর্ণনায় আছে।
  • রাসূল (صلى الله عليه وسلم) শিক্ষার্থীদের পরিবারে ফেরার আগ্রহ বুঝতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন