৩/২৮. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২০৮ - তায়াম্মুমের সঠিক সহজ পদ্ধতি

তায়াম্মুম।

তায়াম্মুমের সঠিক পদ্ধতি: মুখ ও হাত মাসহ করার শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২০৮

حديثُ عَمَّارٍ جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ؛ فَقَالَ: إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أُصِبِ الْمَاءَ، فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ: أَمَا تَذْكُرُ أَنَّا كُنَّا فِي سَفَرٍ أَنَا وَأَنْتَ؛ فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ، وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فَصَلَّيْتُ، فَذَكَرْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّمَا كَانَ يَكْفِيكَ هكَذَا، فَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَفَّيْهِ الأَرْضَ، وَنَفَخَ فِيهِمَا وَجْهَهُ، ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ وَكَفَّيْهِ

আম্মার (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি ‘উমর ইব্‌নুল খাত্তাব (রাঃ)-এর নিকট এসে জানতে চাইলঃ একবার আমার গোসলের দরকার হল অথচ আমি পানি পেলাম না। তখন ‘আম্মার ইব্‌নু ইয়াসার (রাঃ) ‘উমর ইব্‌নুল খাত্তাব (রাঃ)-কে বললেনঃ আপনার কি সেই ঘটনা মনে আছে যে, একদা আমরা দুইজন সফরে ছিলাম এবং দুইজনেরই গোসলের প্রয়োজন দেখা দিল। আপনি তো সালাত আদায় করলেন না। আর আমি মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত আদায় করলাম। তারপর আমি ঘটনাটি নবী (ﷺ)-এর নিকট বর্ণনা করলাম। তখন নবী (ﷺ) বললেনঃ তোমার জন্য তো একটুকুই যথেষ্ট ছিল এ বলে নবী (ﷺ) দুই হাত মাটিতে মারলেন এবং দুইহাতে ফুঁ দিয়ে তাঁর চেহারা ও উভয় হাত মাসহ করলেন।

সহীহুল বুখারী; পর্ব ৭ : তায়াম্মুম, অধ্যায় ৪, হাঃ ৩৩৮; মুসলিম, পর্ব ৩: হায়য, অধ্যায় ২৮, হাঃ ৩৬৮

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২০৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন ব্যক্তি উমার রা.-এর কাছে এসে জানালেন, তার গোসলের প্রয়োজন হয়েছিল কিন্তু পানি পাননি। তখন আম্মার ইবনু ইয়াসার রা. উমার রা.-কে পুরোনো ঘটনা স্মরণ করিয়ে দেন। সফরে তাঁদের দুজনেরই গোসলের প্রয়োজন হয়েছিল। উমার রা. সালাত পড়েননি, আর আম্মার রা. মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত পড়েছিলেন। পরে নবী صلى الله عليه وسلم তাঁকে বললেন, তোমার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। তারপর তিনি দুই হাত মাটিতে মারলেন, তাতে ফুঁ দিলেন, এরপর চেহারা ও উভয় হাত মাসহ করলেন। এই হাদিস তায়াম্মুমকে কঠিন নয়, বরং সহজ আমল হিসেবে দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তায়াম্মুমের জন্য মাটিতে গড়াগড়ি দেওয়ার দরকার নেই—এই ঘটনায় তা বোঝা যায়।
  • নবী صلى الله عليه وسلم মুখ ও হাত মাসহ করার সহজ পদ্ধতি দেখিয়েছেন।
  • ভুল করলে নবী صلى الله عليه وسلم-এর শেখানো নিয়মে ফিরে আসা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন