৩/১৮. অধ্যায়ঃ
নির্জনে উলঙ্গ হয়ে গোসল করা জায়িজ।
সতর ঢেকে রাখা ও অপবাদ থেকে মুক্তি: মূসা (আঃ)-এর ঘটনা
আল-লু'লু ওয়াল মারজান : ১৯৪
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৯৪
حديث أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كَانَتْ بَنُو إِسْرَائِيلَ يَغْتَسِلُونَ عُرَاةً يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، وَكَانَ مُوسى يَغْتَسِلُ وَحْدَهُ؛ فَقَالُوا وَاللهِ مَا يَمْنَعُ مُوسى أَنْ يَغْتَسِلَ مَعَنَا إِلاَّ أَنَّهُ آدَرُ، فَذَهَبَ مَرَّةً يَغْتَسِلُ فَوَضَعَ ثَوْبَهُ عَلَى حَجَرٍ، فَفَرَّ الْحَجَرُ بِثَوْبِهِ، فَخَرَجَ مُوسى فِي إِثْرِهِ يَقُولُ ثَوْبِي يَا حَجَرُ حَتَّى نَظَرَتْ بَنُو إِسْرَائيلَ إِلَى مُوسى، فَقَالُوا وَاللهِ مَا بِمُوسى مِنْ بَأْسٍ؛ وَأَخَذَ ثَوْبَهُ وَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًافَقَالَ أَبُو هُرَيْرَةَ: وَاللهِ إِنَّهُ لَنَدَبٌ بِالْحَجَرِ سِتَّةٌ أَوْ سَبْعَةٌ ضَرْبًا بِالْحَجَرِ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ বনী ইসরাঈলের লোকেরা নগ্ন হয়ে একে অপরকে দেখা অবস্থায় গোসল করতো। কিন্তু মূসা (‘আলাইহি ওয়া সাল্লাম) একাকী গোসল করতেন। এতে বনী ইসরাঈলের লোকেরা বলাবলি করছিল, আল্লাহ্র কসম, মূসা (‘আলাইহি ওয়া সাল্লাম) ‘কোষবৃদ্ধি’ রোগের কারণেই আমাদের সাথে গোসল করেন না।একবার মূসা (‘আলাইহি ওয়া সাল্লাম) একটা পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন। পাথরটা তাঁর কাপড় নিয়ে পালাতে লাগল। তখন মূসা (‘আলাইহি ওয়া সাল্লাম) “পাথর! আমার কাপড় দাও,” “পাথর! আমার কাপড় দাও” বলে পেছনে পেছনে ছুটলেন। এদিকে বনী ইসরাঈল মূসার দিকে তাকাল। তখন তারা বলল, আল্লাহ্র কসম মূসার কোন রোগ নেই। মূসা (‘আলাইহি ওয়া সাল্লাম) পাথর থেকে কাপড় নিয়ে পরলেন এবং পাথরটাকে পিটাতে লাগলেন। আবূ হুরায়রাহ্ (রাঃ) বলেনঃ আল্লাহ্র কসম, পাথরটিতে ছয় কিংবা সাতটা পিটুনীর দাগ পড়ে গেল।
সহীহুল বুখারী, পৰ্ব ৫; গোসল, অধ্যায় ২০, হাঃ ২৭৮; মুসলিম, পর্ব ৩: হায়য, অধ্যায় ১৮, হাঃ ৩৩৯
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বনী ইসরাঈল ও মূসা (আঃ)-এর একটি ঘটনা বলেন। বনী ইসরাঈলের লোকেরা নগ্ন হয়ে একে অপরকে দেখা অবস্থায় গোসল করত। কিন্তু মূসা (আঃ) একাকী গোসল করতেন। এ কারণে তারা তাঁর সম্পর্কে রোগের অপবাদ দিত। একবার মূসা (আঃ) পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন। পাথরটি তাঁর কাপড় নিয়ে চলতে লাগল। তিনি কাপড় চাইতে চাইতে তার পেছনে যান। তখন বনী ইসরাঈল তাঁকে দেখে বুঝল, তাঁর কোনো রোগ নেই। এরপর তিনি কাপড় নিয়ে পরলেন এবং পাথরটিকে আঘাত করলেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, সতর ঢেকে রাখা, একান্তে গোসল করা, এবং কারও সম্পর্কে অযথা অপবাদ না দেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মূসা (আঃ) একাকী গোসল করতেন—এ কথা হাদিসে এসেছে।
- বনী ইসরাঈলের অপবাদ ভুল প্রমাণিত হয়।
- সতর ও লজ্জাশীলতার বিষয়টি ঘটনায় পরিষ্কার।
- অন্যের ব্যাপারে ভিত্তিহীন কথা বলা থেকে সাবধান থাকা দরকার।
