৫৪/৫. অধ্যায়ঃ

সূরা বারাআ (৯), সূরা আল-আনফাল (৮) ও সূরা আল-হাশর (৫৯)

সূরা তাওবাহ, আনফাল ও হাশরের তাফসীর: ইবনু আব্বাস (রাঃ)-এর ব্যাখ্যা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৯০৪

حديث ابْنِ عَبَّاسٍ عَنْ سَعِيدٍ بْنِ جُبَيْرٍ، قَالَ: قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ، سُورَةُ التَّوْبَةِ قَالَ: التَّوْبَةُ هِيَ الْفَاضِحَةُ مَا زَالَتْ تَنْزِلُ (وَمِنْهُمْ، وَمِنْهُمْ) ، حَتَّى ظَنُّوا أَنَّها لَمْ تُبْقِ أَحَدًا مِنْهُمْ إِلاَّ ذُكِرَ فِيهَا قَالَ: قُلْتُ: سُورَةُ الأَنْفَالِ قَالَ: نَزَلَتْ فِي بَدْر قَالَ: قُلْتُ، سُورَةُ الْحَشْرِ قَالَ: نَزَلَتْ فِي بَنِي النَّضِيرِ

সাঈদ ইব্‌নু যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ

আমি ইব্‌নু ‘আব্বাস (রাঃ)-কে সূরা তাওবাহ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এ তো লাঞ্ছনাকারী সূরা। অর্থাৎ তাদের একদল এই করেছে, আরেক দল ওই করেছে, এ বলে একাধারে এ সূরাহ অবতীর্ণ হতে থাকলে লোকেরা ধারণা করতে লাগলো যে, এ সূরায় উল্লেখ করা হবে না, এমন কেউ আর তাদের মধ্যে বাকী থাকবে না। বর্ণনাকারী বলেন, আমি তাঁকে সূরা আনফাল সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এ সূরাটি বদর যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছে। আমি তাকে সূরা হাশর সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটি বানী নযীর সম্পর্কে অবতীর্ণ হয়েছে।

সহীহুল বুখারী, পর্ব ৬৫ : তাফসীর, অধ্যায় ১, হাঃ ৪৮৮২; মুসলিম, পর্ব ৫৪; তাফসীর, অধ্যায় ৬, হাঃ ৩০৩১

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৯০৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাঈদ ইবনু যুবাইর (রহঃ) ইবনু আব্বাস (রাঃ)-কে তিনটি সূরা সম্পর্কে জিজ্ঞেস করেন। সূরা তাওবাহ সম্পর্কে তিনি বলেন, এটি লাঞ্ছনাকারী সূরা। কারণ এতে “তাদের একদল এমন করেছে, আরেক দল এমন করেছে”—এভাবে কথা আসতে থাকে। ফলে লোকেরা মনে করতে থাকে, এই সূরায় কারো কথা বাদ থাকবে না। এরপর সূরা আনফাল সম্পর্কে তিনি বলেন, এটি বদর যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছে। আর সূরা হাশর সম্পর্কে বলেন, এটি বানী নযীর সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এই হাদিসে মূল শিক্ষা হলো কুরআনের তাফসীর জানতে জ্ঞানী সাহাবীর কাছে প্রশ্ন করা এবং সূরাগুলোর নাযিল হওয়ার বিষয় বুঝে পড়া। এখানে কোনো বাড়তি ঘটনা বলা হয়নি; বরং সংক্ষেপে তিনটি সূরার মূল সম্পর্ক দেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআনের তাফসীর জানতে জ্ঞানীদের কাছে প্রশ্ন করা উচিত।
  • সূরা তাওবাহ মানুষের কিছু কাজকে স্পষ্টভাবে তুলে ধরেছে।
  • সূরা আনফাল বদর যুদ্ধের সঙ্গে যুক্ত বলে বর্ণনায় এসেছে।
  • সূরা হাশর বানী নযীর সম্পর্কে নাযিল হয়েছে বলে ইবনু আব্বাস (রাঃ) বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন