৫৩/১৫. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৯০ - বড়দের সম্মান

অধিক বয়স্ককে অগ্রগণ্য করা।

বড়দের সম্মান: আগে বড়কে দেওয়ার নববী শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৯০

حديث ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: أَرَانِي أَتَسَوَّكُ بِسِوَاكٍ فَجَاءَنِي رَجُلاَنِ أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الآخَرِ فَنَاوَلْتُ السِّوَاكَ الأَصْغَرَ مِنْهُمَا فَقِيلَ لِي: كَبِّرْ فَدَفَعْتُهُ إلَى الأَكْبَرِ مِنْهُمَا

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ আমি (স্বপ্নে) দেখলাম যে, আমি মিসওয়াক করছি। আমার নিকট দুই ব্যক্তি এলেন। একজন অপরজন হতে বয়সে বড়। অতঃপর আমি তাদের মধ্যে কনিষ্ঠ ব্যক্তিকে মিসওয়াক দিতে গেলে আমাকে বলা হলো, ‘বড়কে দাও’। তখন আমি তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দিলাম।

সহীহুল বুখারী, পর্ব ৪ : উযূ, অধ্যায় ৭৪, হাঃ ২৪৬; মুসলিম, পর্ব ৫৩ : সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা, অধ্যায় ৪, হাঃ ২২৭১

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো বড়দের সম্মান। নবী (صلى الله عليه وسلم) স্বপ্নে দেখলেন, তিনি মিসওয়াক করছেন। তাঁর কাছে দুই ব্যক্তি এলেন, একজন অন্যজনের চেয়ে বয়সে বড়। তিনি ছোটজনকে মিসওয়াক দিতে গেলে তাঁকে বলা হলো, বড়কে দাও। এরপর তিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দিলেন। এই হাদিসে মিসওয়াকের প্রসঙ্গ থাকলেও মূল শিক্ষা হলো বয়স ও মর্যাদার আদব। সমাজে বড়দের সম্মান করা, দেওয়া-নেওয়া বা সম্মানের ক্ষেত্রে তাদের খেয়াল রাখা ইসলামী সৌজন্যের অংশ। হাদিসটি আমাদের শেখায়, ছোট বিষয়েও আদবের মূল্য আছে। মুমিনের চরিত্র শুধু ইবাদতে নয়, আচরণেও ফুটে ওঠে। তাই বড়দের আগে দেওয়া, তাদের সম্মান করা এবং শিষ্টভাবে চলা—এসব দৈনন্দিন জীবনে অনুসরণযোগ্য শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বয়োজ্যেষ্ঠদের সম্মান করা ইসলামী আদব।
  • দেওয়া-নেওয়ার ক্ষেত্রেও বড়দের মর্যাদা খেয়াল রাখা উচিত।
  • ছোট কাজেও নবী (صلى الله عليه وسلم)-এর শিক্ষা অনুসরণ করা যায়।
  • আচরণের সৌন্দর্য মুমিনের চরিত্রের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন