৫৩/১১. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৮৬ - বনী ইসরাঈল ও ইঁদুরের বর্ণনা
ইঁদুর সম্পর্কে এবং তার রূপ পরিবর্তিত হয়েছে।
বনী ইসরাঈল ও ইঁদুর: নবী (صلى الله عليه وسلم)-এর বাণী গ্রহণের শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ১৮৮৬
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৮৬
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فُقِدَتْ أُمَّةٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ لاَ يُدْرَى مَا فَعَلَتْ، وَإِنِّي لاَ أُرَاهَا إِلاَّ الْفَارَ إِذَا وُضِعَ لَهَا أَلْبَانُ الإِبِلِ لَمْ تَشْرَبْ؛ وَإِذَا وُضِعَ لَهَا أَلْبَانُ الشَّاءِ شَرِبَتْ فَحَدَّثْتُ كَعْبًا فَقَالَ: أَنْتَ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهُ قُلْتُ: نَعَمْ قَالَ لِي مِرَارًا فَقُلْتُ: أَفَأَقْرَأُ التَّوْرَاةَ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, বনী ইসরাঈলের একদল লোক নিখোঁজ হয়েছিল। কেউ জানে না তাদের কী হলো আর আমি তাদেরকে ইঁদুর বলেই মনে করি। কেননা তাদের সামনে যখন উটের দুধ রাখা হয়, তারা তা পান করে না, আর তাদের সামনে ছাগী দুগ্ধ রাখা হয় তারা তা পান করে (আবূ হুরাইরা (রাঃ) বলেন) আমি এ হাদীসটি কা‘বের নিকট বললাম, তিনি আমাকে জিজ্ঞেস করলেন? আপনি কি এটা নবী (ﷺ)-কে বলতে শুনেছেন? আমি বললাম, হ্যাঁ। অতঃপর তিনি কয়েকবার আমাকে একথাটি জিজ্ঞেস করলেন। তখন আমি বললাম, আমি কি তাওরাত কিতাব পড়েছি?
সহীহুল বুখারী, পর্ব ৫৯ : সৃষ্টির সূচনা, অধ্যায় ১৫, হাঃ ৩৩০৫; মুসলিম, পর্ব ৫৩ : সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা, অধ্যায় ১১, হাঃ ২৯৯৭
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৮৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো বনী ইসরাঈলের বর্ণনা। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, বনী ইসরাঈলের একদল লোক নিখোঁজ হয়েছিল, কেউ জানে না তাদের কী হলো। তিনি তাদেরকে ইঁদুর বলে মনে করার কথা বলেছেন এবং ইঁদুরের আচরণের উদাহরণ দিয়েছেন—উটের দুধ দিলে তারা পান করে না, আর ছাগলের দুধ দিলে পান করে। আবূ হুরাইরা (রাঃ) যখন কা‘বকে এই হাদিস বলেন, কা‘ব বারবার জিজ্ঞেস করেন, আপনি কি এটি নবী (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন? আবূ হুরাইরা (রাঃ) দৃঢ়ভাবে বলেন, হ্যাঁ; এমনকি বলেন, আমি কি তাওরাত পড়েছি? এই অংশে সাহাবীর হাদিস শোনার ব্যাপারে দৃঢ়তা ও নবী (صلى الله عليه وسلم)-এর বাণীকে নির্ভরযোগ্যভাবে পৌঁছানোর দিকটি স্পষ্ট হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم)-এর কথা সাহাবীরা যত্নের সঙ্গে বর্ণনা করতেন।
- শোনা হাদিসের ব্যাপারে নিশ্চিত হওয়া গুরুত্বপূর্ণ।
- আবূ হুরাইরা (রাঃ) নিজের শোনা বর্ণনায় দৃঢ় ছিলেন।
- বনী ইসরাঈলের ঘটনা থেকে আল্লাহর অদৃশ্য বিষয়ের প্রতি সতর্কতা শেখা যায়।
