৫৩/১. অধ্যায়ঃ
ক্রন্দনরত অবস্থা ব্যতীত নিজেদের আত্মার প্রতি যুলুমকারী লোকেদের বসবাস এলাকায় প্রবেশ করো না।
সামূদ জাতির হিজর: পানি, আটা ও নবীজির নির্দেশ
আল-লু'লু ওয়াল মারজান : ১৮৭৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৭৭
حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ النَّاسَ نَزَلُوا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْضَ ثَمُودَ، الْحِجْرَ، فَاسْتَقَوْا مِنْ بِئْرِهَا، وَاعْتَجَنُوا بِهِ فَأَمَرَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُهَرِيقُوا مَا اسْتَقَوْا مِنْ بِئْرِهَا، وَأَنْ يَعْلِفُوا الإِبِلَ الْعَجِينَ وَأَمَرَهُمْ أَنْ يَسْتَقُوا مِنَ الْبِئْرِ الَّتِي كَانَ تَرِدُهَا النَّاقَةُ
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
সাহাবীগণ রাসূলুল্লাহ(ﷺ) -এর সঙ্গে সামূদ জাতির আবাসস্থল ‘হিজর’ নামক স্থানে অবতরণ করলেন আর তখন তারা এর কূপের পানি মশকে ভরে রাখলেন এবং এ পানি দ্বারা আটা গুলে নিলেন। রাসূলুল্লাহ(ﷺ) তাদেরকে হুকুম দিলেন, তারা ঐ কূপ হতে যে পানি ভরে রেখেছে, তা যেন ফেলে দেয় আর পানিতে গুলা আটা যেন উটগুলোকে খাওয়ায় আর তিনি তাদের আদেশ করলেন তারা যেন ঐ কূপ হতে মশক ভরে যেখান হতে [সালিহ (‘আ.)]-এর উটনীটি পানি পান করত।
সহীহুল বুখারী, পর্ব ৬০: নাবীগণের (আঃ) হাদীসসমূহ, অধ্যায় ১৭, হাঃ ৩৩৭৯; মুসলিম, পৰ্ব ৫৩ : সংসারের প্রতি অনাসক্তি ও অন্তরের কোমলতা, অধ্যায় ১, হাঃ ২৯৮০
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৭৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাহাবীগণ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে সামূদ জাতির আবাসস্থল হিজরে অবতরণ করেন। তারা সেখানকার কূপ থেকে পানি নেয় এবং সেই পানি দিয়ে আটা গুলে নেয়। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নির্দেশ দেন, ঐ কূপের পানি ফেলে দিতে এবং সেই পানিতে গুলা আটা উটগুলোকে খাওয়াতে। এরপর তিনি আদেশ করেন, তারা যেন সেই কূপ থেকে পানি নেয়, যেখান থেকে সালিহ (আ.)-এর উটনী পানি পান করত। এই হাদিসে নির্দেশ মানার গুরুত্ব স্পষ্ট। সাহাবীগণ নিজেদের নেওয়া পানি ও আটা রেখে দেননি; নবীজির নির্দেশ মেনেছেন। আযাবপ্রাপ্ত জাতির স্থানে আচরণ কেমন হওয়া উচিত, সেটিও এখানে শেখানো হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজি (صلى الله عليه وسلم)-এর নির্দেশ মানা সাহাবীদের জীবনের বড় গুণ ছিল।
- আযাবপ্রাপ্ত জাতির স্থানে সতর্ক আচরণ করা দরকার।
- সব পানি বা স্থান একভাবে ব্যবহার করা হয়নি; নবীজি নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন।
- ধর্মীয় বিষয়ে নিজের ইচ্ছার চেয়ে নবীজির নির্দেশ অগ্রগণ্য।
