৫১/১৪. অধ্যায়ঃ

পৃথিবীর ধ্বংস এবং পুনরুত্থান দিবসে মানুষের একত্র সমাবেশ।

কিয়ামতের হাশর: প্রথম সৃষ্টির মতো ফিরে আসার হাদিস

আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮১৮

حديث ابْنِ عَبَّاسٍ قَالَ: قَامَ فِينَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَقَالَ: إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلاً (كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ) الآيَةَ وَإِنَّ أَوَّلَ الْخَلاَئِقِ يُكْسى يَوْمَ الْقَيَامَةِ إِبْرَاهِيمُ وَإِنَّهُ سَيُجَاءُ بِرِجَالٍ مَنْ أُمَّتِي فَيُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ: يَا رَبِّ أُصَيْحَابِي فَيَقُولُ: إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ فَأَقُولُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ: (وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ) إِلَى قَوْلِهِ (الْحَكِيمُ) قَالَ: فَيُقَالُ إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) আমাদের মাঝে খুতবা দিতে দাঁড়ালেন। এরপর বললেনঃনিশ্চয়ই তোমাদের হাশর করা হবে খালি পা, উলঙ্গ ও খাতনাবিহীন অবস্থায়। আয়াতঃ“যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি তেমনিভাবে দ্বিতীয়বার করব।” আর ক্বিয়ামাতের দিন সর্বপ্রথম ইব্রাহীম (‘আ.)-কে পোশাক পরিধান করানো হবে।আমার উম্মাত থেকে কিছু লোককে আনা হবে আর তাদেরকে আনা হবে বামওয়ালাদের (বাম হাতে ‘আমালনামা প্রাপ্ত) ভিতর থেকে। তখন আমি বলব, হে প্রভু! এরা তো আমার উম্মাত। এরপর আল্লাহ্ তা‘আলা বলবেনঃনিশ্চয়ই তুমি জান না তোমার পরে এরা কী করেছে। তখন আমি আরয করব, যেমন আরয করেছে নেক্কার বান্দা অর্থাৎ ‘ঈসা (‘আঃ) (وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ) হতে (الْحَكِيمُ) পর্যন্ত; অর্থাৎ যতদিন আমি ছিলাম আমি তাদের ওপর সাক্ষী ছিলাম” পর্যন্ত।রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ এরপর জবাব দেয়া হবে। এরা সর্বদাই দ্বীন থেকে পৃষ্ঠ প্রদর্শনের ওপর বিদ্যমান ছিল।

সহীহুল বুখারী, পৰ্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৪৫, হাঃ ৬৫২৬; মুসলিম, পর্ব ৫১ : জান্নাত, তার বিবরণ, আনন্দ-উপভােগ ও তার বাসিন্দা, অধ্যায় ১৪, হাঃ ২৮৬০

আল লু'লু ওয়াল মারজান হাদিস ১৮১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم খুতবায় কিয়ামতের হাশরের কথা বলেছেন। তিনি জানান, মানুষকে খালি পা, উলঙ্গ ও খতনাবিহীন অবস্থায় উঠানো হবে, যেমন আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন তেমনিভাবে আবার ফিরিয়ে আনবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম ইব্রাহীম عليه السلام-কে পোশাক পরানো হবে। এরপর নবী صلى الله عليه وسلم জানান, তাঁর উম্মতের কিছু লোককে বাম দিকের লোকদের মধ্যে নিয়ে যাওয়া হবে। তিনি বলবেন, এরা আমার উম্মত। তখন বলা হবে, আপনি জানেন না আপনার পর তারা কী করেছে। এরপর নবী صلى الله عليه وسلم ঈসা عليه السلام-এর কথার মতো আরয করবেন। হাশর, কিয়ামত, উম্মতের সতর্কতা ও দ্বীন থেকে ফিরে যাওয়ার ভয়—এই হাদিসের মূল বার্তা। এটি ঈমানের ওপর টিকে থাকার গুরুত্ব মনে করিয়ে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কিয়ামতে মানুষ প্রথম সৃষ্টির মতো উঠবে।
  • ইব্রাহীম আ.-কে সর্বপ্রথম পোশাক পরানো হবে বলে হাদিসে এসেছে।
  • নবী صلى الله عليه وسلم-এর পর দ্বীন থেকে সরে যাওয়া বড় বিপদের বিষয়।
  • ঈমানের ওপর স্থির থাকা আখিরাতের জন্য জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন