৫০/১৯. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৯৬ - নসীহতে মধ্যপন্থা ও সহজ শিক্ষা
দ্বীনের নাসীহাত ইত্যাদি প্রদানের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা।
নসীহতে মধ্যপন্থা: মানুষকে ক্লান্ত না করার নববী শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ১৭৯৬
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৯৬
حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ كَانَ يُذَكِّرُ النَّاسَ فِي كُلِّ خَمِيسٍ، فَقَالَ لَهُ رَجُلٌ: يَا أَبَا عَبْدِ الرَّحْمنِ لَوَدِدْتُ أَنَّكَ ذَكَّرْتَنَا كُلَّ يَوْمٍ قَالَ: أَمَا إِنَّهُ يَمْنَعُنِي مِنْ ذلِكَ أَنِّي أَكْرَهُ أَنْ أُمِلَّكُمْ وَإِنِّي أَتَخَوَّلُكُمْ بِالْمَوْعِظَةِ، كَمَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَوَّلُنَا بِهَا، مَخَافَة السَّآمَةِ عَلَيْنَا
আবূ ওয়ায়িল (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ ইব্নু মাস‘ঊদ (রাঃ) প্রতি বৃহস্পতিবার লোকদের নসীহত করতেন। তাঁকে একজন বলল, ‘হে আবূ ‘আবদুর রহমান! আমার ইচ্ছে জাগে, যেন আপনি প্রতিদিন আমাদের নসীহত করেন। তিনি বললেনঃ এ কাজ থেকে আমাকে যা বাধা দেয় তা হচ্ছে, আমি তোমাদেরকে ক্লান্ত করতে পছন্দ করি না। আর আমি নসীহত করার ব্যাপারে তোমাদের (অবস্থার) প্রতি খেয়াল রাখি, নবী (ﷺ) ক্লান্তির আশঙ্কায় আমাদের প্রতি যেমন লক্ষ্য রাখতেন।
সহীহুল বুখারী, পর্ব ৩: ইলম (ধর্মীয় জ্ঞান), অধ্যায় ১২, হাঃ ৭০; মুসলিম, পর্ব ৫০; মুনাফিক ও তাদের হুকুম, অধ্যায় ১৯, হাঃ ২৮২১
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৯৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু মাস‘ঊদ (রাঃ)-এর নসীহত করার পদ্ধতি এসেছে। তিনি প্রতি বৃহস্পতিবার লোকদের উপদেশ দিতেন। একজন চাইলো, তিনি যেন প্রতিদিন নসীহত করেন। তিনি বললেন, আমি তোমাদের ক্লান্ত করতে পছন্দ করি না। তিনি নসীহতের সময় মানুষের অবস্থা খেয়াল করতেন, যেমন নবী (صلى الله عليه وسلم) ক্লান্তির আশঙ্কায় সাহাবীদের অবস্থা খেয়াল করতেন। এই হাদিস দাওয়াত, শিক্ষা ও উপদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভালো কথা বেশি বললেই সবসময় বেশি উপকার হয় না। শ্রোতার মন, সময় ও গ্রহণক্ষমতা বুঝে কথা বলা দরকার। এতে নসীহত সহজ হয়, মানুষ আগ্রহ ধরে রাখে এবং দীন শেখা ভারী বোঝা মনে হয় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নসীহত করার সময় মানুষের ক্লান্তি ও অবস্থা খেয়াল করা দরকার।
- প্রতিদিন বেশি উপদেশ দেওয়া সবসময় ভালো ফল নাও আনতে পারে।
- নবী (صلى الله عليه وسلم) সাহাবীদের শিক্ষা দিতে উপযুক্ত সময় বেছে নিতেন।
- দাওয়াত ও শিক্ষা সহজ, সুন্দর ও ভারসাম্যপূর্ণ হওয়া উচিত।
