৪৪/৫৫. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৫০ - ঈমান অর্জনের আগ্রহ ও সালমান ফারসী
পারস্যবাসীদের ফাযায়েল।
ঈমান সুরাইয়া নক্ষত্রে থাকলেও: সালমান ফারসী রাঃ-এর প্রসঙ্গ
আল-লু'লু ওয়াল মারজান : ১৬৫০
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৫০
حَدِيثُ أَبِي هُرَيْرَةَ رَضي الله عنه، قَالَ: كُنَّا جُلُوساً عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الجُمُعَةِ {وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ} قَالَ: قُلْتُ: مَنْ هُمْ يَا رَسُولَ الله؟ فَلَمْ يُرَاجِعْهُ، حَتَّى سَأَل ثَلاَثًا. وَفِينَا سَلْمَانُ الفَارِسِيُّ. وَضَعَ رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَدَهُ عَلَى سَلْمَانَ، ثُمَّ قَالَ: «لَوْ كَانَ الإِيمَانُ عِنْدَ الثُّريَّا، لَنَالَهُ رِجَال (أَوْ) رَجلٌ مِنْ هؤلاء».
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা নবী (ﷺ)-এর কাছে বসেছিলাম। এমন সময় তাঁর উপর অবতীর্ণ হলো সূরা জুমু‘আহ, যার একটি আয়াত হলো ঃ “এবং তাদের অন্যান্যের জন্যও যারা এখনও তাদের সঙ্গে মিলিত হয়নি।” তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, তারা কারা? তিনবার এ কথা জিজ্ঞেস করা সত্ত্বেও তিনি কোন উত্তর দিলেন না। আমাদের মাঝে সালমান ফারসী (রাঃ)-ও উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) সালমান (রাঃ)-এর উপর হাতে রেখে বললেন, ঈমান সুরাইয়া নক্ষত্রের নিকট থাকলেও আমাদের কতক লোক অথবা তাদের এক ব্যক্তি তা অবশ্যই পেয়ে যাবে।
সহীহুল বুখারী, পর্ব ৬৫: তাফসীর, অধ্যায় ৬২, হাঃ ৪৮৯৭; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ৫৫, হাঃ ২৫৪৬ [৪৮৯৮; মুসলিম ৪৪/৫৯, হাঃ ২৫৪৬, আহমাদ ৯৪১০]
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৫০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ হুরাইরা রাঃ বলেন, তাঁরা নবী صلى الله عليه وسلم-এর কাছে বসে ছিলেন। তখন সূরা জুমু‘আহ নাযিল হয় এবং এমন লোকদের কথা আসে যারা তখনও সাহাবীদের সঙ্গে মিলিত হয়নি। আবূ হুরাইরা রাঃ তিনবার জিজ্ঞেস করেন, তারা কারা? নবী صلى الله عليه وسلم তখন সরাসরি উত্তর না দিয়ে সালমান ফারসী রাঃ-এর উপর হাত রাখেন এবং বলেন, ঈমান সুরাইয়া নক্ষত্রের কাছে থাকলেও তাঁদের কিছু লোক বা একজন তা পেয়ে যাবে। হাদিসটি ঈমান, চেষ্টা এবং দূর থেকেও হক গ্রহণের আশা শেখায়। তবে এখানে নির্দিষ্টভাবে সালমান রাঃ-এর উপস্থিতি ও তাঁর সম্প্রদায়ের দিকে ইঙ্গিত এসেছে, এর বাইরে বাড়তি দাবি করা উচিত নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঈমান অর্জনের জন্য আগ্রহ ও চেষ্টা গুরুত্বপূর্ণ।
- দূরের মানুষও আল্লাহর ইচ্ছায় ঈমানের পথে আসতে পারে।
- সাহাবীরা অজানা বিষয় জানতে নবী صلى الله عليه وسلم-কে প্রশ্ন করতেন।
- হাদিসের ইঙ্গিতকে হাদিসের ভাষার মধ্যেই রাখা উচিত।
