৪৪/৫২. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৪৫ - সাহাবী ও পরবর্তী যুগের বরকত

নবী (ﷺ)-এর সাহাবীদের মর্যাদা, অতঃপর তাদের পরবর্তীদের, অতঃপর তাদের পরবর্তীদের।

সাহাবীদের মর্যাদা: বিজয়ের ক্ষেত্রে সৎ সাহচর্যের গুরুত্ব

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৪৫

حديث أَبِي سَعِيدٍ الْخدْرِيِّ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: يَأْتِي زَمَانَ يَغْزو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ: فِيكُمْ مَنْ صَحِبَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُقَالُ: نَعَمْ فَيُفْتَحَ عَلَيْهِ ثُمَّ يَأْتِي زَمَانٌ فَيُقَال: فِيكُمْ مَنْ صَحِبَ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُقَالُ: نَعَمْ فَيُفْتَحُ ثُمَّ يَأْتِي زَمَانٌ فَيُقَالُ: فِيكُمْ مَنْ صَحِبَ صَاحِبَ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيقَالُ: نَعَم فَيُفْتَحُ

আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ‘এমন এক সময় আসবে যখন একদল লোক আল্লাহ্‌র পথে জিহাদ করবে। তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের সঙ্গে কি নবী (ﷺ)-এর সাহাবীদের কেউ আছেন? বলা হবে, হ্যাঁ। অতঃপর (তাঁর বারাকাতে) বিজয় দান করা হবে। অতঃপর এমন এক সময় আসবে, যখন জিজ্ঞেস করা হবে, নবী (ﷺ)-এর সাহাবীদের সহচরদের মধ্যে কেউ কি তোমাদের মধ্যে আছেন? বলা হবে, হ্যাঁ, অতঃপর তাদের বিজয় দান করা হবে। অতঃপর এক যুগ এমন আসবে যে, জিজ্ঞেস করা হবে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছেন, যিনি নবী (ﷺ)-এর সাহাবীদের সহচরদের সাহচর্য লাভ করেছে, (তাবি-তাবিঈন)? বলা হবে, হ্যাঁ। তখন তাদেরও বিজয় দান করা হবে।’

সহীহুল বুখারী, পর্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ৭৬, হাঃ ২৮৯৭; মুসলিম, পর্ব ৪৪; সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ৫২, হাঃ ২৫৩২

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم এমন কয়েকটি সময়ের কথা বলেছেন, যখন আল্লাহর পথে জিহাদকারী দলের মধ্যে সাহাবী, তারপর সাহাবীদের সহচর, তারপর তাদের সহচরদের কেউ থাকবেন। প্রতিবার প্রশ্ন করা হবে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে? যখন উত্তর হবে হ্যাঁ, তখন বিজয় দেওয়া হবে। এখানে সাহাবীদের মর্যাদা ও সৎ সাহচর্যের গুরুত্ব স্পষ্ট। হাদিসটি আমাদের শেখায়, নবী صلى الله عليه وسلم-এর কাছাকাছি যুগের মানুষদের দ্বীনী অবস্থান বিশেষ সম্মানের। তবে বিজয়ের বিষয়টি হাদিসে যেভাবে এসেছে, সেটুকুই বলা উচিত; নিজের থেকে বাড়িয়ে বলা ঠিক নয়। মূল কথা হলো সাহাবী ও তাঁদের অনুসারীদের ভালো সাহচর্য উম্মতের জন্য বড় মূল্যবান।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবীদের সাহচর্য বিশেষ মর্যাদার বিষয়।
  • ভালো মানুষের সঙ্গে থাকা দ্বীনী জীবনে উপকারী।
  • নবী صلى الله عليه وسلم-এর নিকটবর্তী যুগগুলোর আলাদা সম্মান রয়েছে।
  • হাদিসের প্রতিশ্রুতি হাদিসের ভাষার মধ্যেই সীমিত রাখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন