৪৪/৪৭. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৩৯ - বায়আতকারী গোত্রের মর্যাদা
গিফার, আসলাম, জুহাইনাহ, আশযা, মুজাইনাহ, তামিম, দাওস ও তাঈ গোত্রগুলোর ফাযায়েল।
বায়আত ও মর্যাদা: আসলাম, গিফার, মুযাইনাহ ও জুহাইনাহ
আল-লু'লু ওয়াল মারজান : ১৬৩৯
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৩৯
حديث أَبِي بَكْرَةَ، أَنَّ الأَقْرَعَ بْنَ حَابِسٍ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّمَا بَايَعَكَ سُرَّاق الْحَجِيجِ، مِنْ أَسْلَمَ وَغِفَارَ وَمُزَيْنَةَ وَجُهَيْنَةَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرَأَيْتَ إِنْ كَانَ أَسْلَمُ وَغِفَارُ وَمُزَيْنَةُ وَجُهَيْنَةُ خَيْرًا مِنْ بَنِي تَمِيمٍ وَبَنِي عَامِرٍ وَأَسَدٍ وَغَطَفَانَ، خَابُوا وَخَسِرُوا قَالَ: نَعَمْ قَالَ: وَالَّذِي نَفْسِي بَيَدِهِ إِنَّهُمْ لَخَيْرٌ مِنْهُمْ
আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আকরা‘ ইব্নু হাবিস নবী (ﷺ)-এর নিকট ‘আরয করলেন, আসলাম গোত্রের সুররাক, হাজীজ, গিফার ও মুযায়না গোত্রদ্বয় আপনার নিকট বায়‘আত করেছে এবং (রাবী বলেন) আমার ধারণা জুহায়না গোত্রও। এ ব্যাপারে ইব্নু আবূ ইয়াকুব সন্দেহ পোষণ করেছেন। নবী (ﷺ) বলেন, তুমি কি জান, আসলাম, গিফার ও মুযায়না গোত্রদ্বয়, (রাবী বলেন) আমার মনে হয় তিনি জুহায়না গোত্রের কথাও উল্লেখ করেছেন যে বনূ তামীম, বনূ ‘আমির, আসাদ এবং গাত্ফান (গোত্রগুলো) যারা ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হয়েছে, তাদের তুলনায় পূর্বোক্ত গোত্রগুলো উত্তম। রাবী বলেন, হাঁ। নবী (ﷺ) বলেন, সে সত্তার কসম যাঁর হাতে আমার প্রাণ, প্রাগুক্তগুলো শেষোক্ত গোত্রগুলোর তুলনায় অবশ্যই অতি উত্তম।
সহীহুল বুখারী, পর্ব ৬১ : মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ৬, হাঃ ৩৫১৬; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ৪৭, হাঃ ২৫২২
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে বায়আতকারী কিছু গোত্র নিয়ে আকরা‘ ইবনু হাবিসের কথার জবাব এসেছে। তিনি বললেন, আসলাম, গিফার, মুযাইনাহ এবং রাবীর ধারণা অনুযায়ী জুহাইনাহ গোত্র আপনার কাছে বায়আত করেছে। তাঁর কথার ভেতরে এক ধরনের কম মূল্যায়নের ভাব ছিল। নবী صلى الله عليه وسلم জিজ্ঞেস করলেন, যদি এই গোত্রগুলো বনূ তামীম, বনূ আমির, আসাদ ও গাত্ফানের তুলনায় উত্তম হয়, তাহলে কী হবে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। তখন নবী صلى الله عليه وسلم শপথ করে বললেন, আগের গোত্রগুলো শেষোক্তদের চেয়ে উত্তম। এই হাদিস শেখায়, মানুষের বাহ্যিক ধারণা সব সময় ঠিক নয়। নবী صلى الله عليه وسلم যাদের মর্যাদা দিয়েছেন, তাদের সম্মান করা উচিত। আবার রাবীর সন্দেহের অংশও সতর্কতার সঙ্গে রাখতে হবে, কারণ হাদিসের ভাষা বদলে বলা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানুষের ছোট করে দেখা কোনো দলের প্রকৃত মর্যাদা কমিয়ে দেয় না।
- নবী صلى الله عليه وسلم বায়আতকারী গোত্রগুলোর মর্যাদা স্পষ্ট করেছেন।
- হাদিসে রাবীর সন্দেহ থাকলে তা বাদ না দিয়ে সতর্কভাবে বলা উচিত।
- কারও বাহ্যিক পরিচয় দেখে দ্রুত বিচার করা ঠিক নয়।
