৪৪/১৬. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৯৪ - জিব্রাঈল আঃ ও দিহইয়ার রূপ
উম্মুল মুমিনীন উম্মে সালামা (রাঃ)-এর মর্যাদা।
জিব্রাঈল আঃ-এর আগমন ও উম্মু সালামাহ রাঃ-এর দেখা
আল-লু'লু ওয়াল মারজান : ১৫৯৪
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৯৪
حديث أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ جَبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ، أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ أُمُّ سَلَمَةَ فَجَعَلَ يُحَدِّثُ، ثُمَّ قَامَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأُمِّ سَلَمَةَ: مَنْ هذَا قَالَ، قَالَتْ: هذَا دِحْيَةُ قَالَتْ أُمُّ سَلَمَةَ: ايْمُ اللهِ مَا حَسِبْتُهُ إِلاَّ إِيَّاهُ، حَتَّى سَمِعْتُ خُطْبَةَ نَبِيِّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخْبِرُ جِبْرِيلَ
উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
আমাকে জানানো হল যে, একবার জিবরাঈল (আঃ) নবী (ﷺ)-এর নিকট আসলেন। তখন উম্মু সালামাহ (রাঃ) তাঁর নিকট ছিলেন। তিনি এসে তাঁর সঙ্গে আলোচনা করলেন। অতঃপর উঠে গেলেন। নবী (ﷺ) উম্মু সালামাহ (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, লোকটিকে চিনতে পেরেছ কি? তিনি বললেন, এতো দেহ্ইয়া। উম্মু সালামাহ (রাঃ) বলেন, আল্লাহ্র কসম। আমি দেহ্ইয়া বলেই বিশ্বাস করছিলাম কিন্তু নবী (ﷺ)-কে তাঁর খুতবায় জিব্রাঈল (আঃ)-এর আগমনের কথা বলতে শুনলাম।
সহীহুল বুখারী, পর্ব ৬১ : মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ২৫, হাঃ ৩৬৩৪; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ১৬, হাঃ ২৪৫১
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় জিব্রাঈল (আঃ)-এর আগমন। উসামা ইবনু যায়দ (রাঃ) বর্ণনা করেন, একবার জিব্রাঈল (আঃ) নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে এলেন, আর তখন উম্মু সালামাহ (রাঃ) সেখানে ছিলেন। তিনি এসে কথা বললেন, তারপর চলে গেলেন। নবীজি (صلى الله عليه وسلم) উম্মু সালামাহ (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, তিনি লোকটিকে চিনেছেন কি না। উম্মু সালামাহ (রাঃ) বললেন, তিনি দিহইয়া। তিনি বলেন, আল্লাহর কসম, তিনি তাঁকে দিহইয়া বলেই মনে করছিলেন, যতক্ষণ না নবীজি খুতবায় জিব্রাঈল (আঃ)-এর আগমনের কথা বললেন। এই হাদিসে দেখা যায়, সবসময় সব সত্য দেখা দিয়ে বোঝা যায় না; নবীজি জানালে বিষয়টি পরিষ্কার হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জিব্রাঈল (আঃ)-এর আগমনের ঘটনা এই হাদিসে এসেছে।
- উম্মু সালামাহ (রাঃ) বাহ্যিক দেখে তাঁকে দিহইয়া মনে করেছিলেন।
- নবীজি (صلى الله عليه وسلم)-এর খুতবায় বিষয়টি স্পষ্ট হয়।
- মানুষের দেখা সীমিত হতে পারে, তাই নিশ্চিত তথ্যের মূল্য আছে।
