৪৪/১৫. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৯২ - ফাতিমা রাঃ-এর কষ্ট অপছন্দের হাদিস

ফাতিমা বিনতু নবী (ﷺ)-এর মর্যাদা।

ফাতিমা রাঃ-এর কষ্ট অপছন্দ করা ও নবীজির খুতবা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৯২

حديث الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ: إِنَّ عَلِيًّا خَطَبَ بِنْتَ أَبِي جَهْلٍ، فَسَمِعَتْ بِذَلِكَ فَاطِمَةُ، فَأَتَتْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَزْعُمُ قَوْمُكَ أَنَّكَ لاَ تَغْضَبُ لِبَنَاتِكَ، وَهذَا عَلِيٌّ نَاكِحٌ بِنْتَ أَبِي جَهْلٍ فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَمِعْتُهُ حِينَ تَشَهَّدَ يَقُولُ: أَمَّا بَعْدُ، أَنْكَحْتُ أَبَا الْعَاصِ بْنَ الرَّبِيعِ، فَحدَّثَنِي وَصَدَقَنِي، وَإِنَّ فَاطِمَةَ بَضْعَةٌ مِنِّي، وَإِنِّي أَكْرَهُ أَنْ يَسُوءَهَا وَاللهِ لاَ تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِنْتُ عَدُوِّ اللهِ، عِنْدَ رَجُلٍ وَاحِدٍ فَتَرَكَ عَلِيٌّ الْخِطْبَةَ

মিসওয়ার ইব্‌নু মাখরামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ জেহেলের কন্যাকে ‘আলী (রাঃ) বিবাহের প্রস্তাব দিয়ে পাঠালেন। ফাতিমা (রাঃ) এ খবর শুনতে পেয়ে আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকটে এসে বললেন, আপনার গোত্রের লোকজন মনে করে যে, আপনি আপনার মেয়েদের সম্মানে রাগান্বিত হন না। ‘আলী তো আবূ জেহেলের কন্যাকে বিবাহ করতে প্রস্তুত। আল্লাহর রাসূল (ﷺ) খুত্বা দিতে প্রস্তুত হলেন।(মিস্ওয়ার বলেন) তিনি যখন হামদ ও সানা পাঠ করেন, তখন আমি তাঁকে বলতে শুনেছি যে, আমি আবূল ‘আস ইব্‌নু রাবির নিকট আমার মেয়েকে শাদী দিয়েছিলাম। সে আমার সঙ্গে যা বলেছে সত্যই বলেছে। আর ফাতিমা আমার টুকরা; তাঁর কোন কষ্ট হোক তা আমি কখনও পছন্দ করি না। আল্লাহ্‌র কসম, আল্লাহ্‌র রাসূলের মেয়ে এবং আল্লাহ্‌র দুশমনের মেয়ে একই লোকের নিকট একত্রিত হতে পারে না। ‘আলী (রাঃ) তাঁর বিবাহের প্রস্তাব উঠিয়ে নিলেন।

সহীহুল বুখারী, পর্ব ৬২ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায় ১৬, হাঃ ৩৭২৯; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ১৫, হাঃ ২৪৪৯

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় ফাতিমা (রাঃ)-এর কষ্ট এবং পিতার মমতা। আলী (রাঃ) আবূ জাহলের কন্যাকে বিবাহের প্রস্তাব দিলে ফাতিমা (রাঃ) তা শুনে নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে আসেন। তিনি বলেন, মানুষ মনে করে নবীজি তাঁর মেয়েদের সম্মানে রাগান্বিত হন না। এরপর নবীজি (صلى الله عليه وسلم) খুতবা দেন। তিনি আবূল আস ইবনু রাবী‘-এর সত্যবাদিতা স্মরণ করেন এবং বলেন, ফাতিমা তাঁর টুকরা; তাঁর কষ্ট হওয়া তিনি পছন্দ করেন না। তিনি আরও বলেন, আল্লাহর রাসূলের মেয়ে ও আল্লাহর দুশমনের মেয়ে একই লোকের কাছে একত্র হতে পারে না। এর পর আলী (রাঃ) প্রস্তাব উঠিয়ে নেন। হাদিসটি পরিবারের সম্মান, কষ্ট না দেওয়া এবং সংযত ভাষায় সত্য বলার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফাতিমা (রাঃ)-এর কষ্ট নবীজি (صلى الله عليه وسلم) পছন্দ করেননি।
  • খুতবায় সত্যবাদী জামাতার প্রশংসা করা হয়েছে।
  • আলী (রাঃ) নবীজির বক্তব্যের পর প্রস্তাব উঠিয়ে নেন।
  • পরিবারের অনুভূতি বুঝে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন