৪৪/১৩. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৮৭ - সফরে স্ত্রীদের মাঝে লটারির শিক্ষা
উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ)-এর মর্যাদা।
সফরে স্ত্রীদের মাঝে লটারী ও মানবিক অনুভূতির হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ১৫৮৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৮৭
حديث عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا خَرَجَ، أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ فَطَارَتِ الْقُرْعَةُ لِعَائِشَةَ وَحَفْصَةَ وَكَانَ النَبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ بِاللَّيْلِ سَارَ مَعَ عَائِشَةَ يَتَحَدَّثُ فَقَالَتْ حَفْصَةُ: أَلاَ تَرْكَبِينَ اللَّيْلَةَ بَعِيرِي وَأَرْكَبُ بَعِيرَكَ تَنْظُرِينَ وَأَنْظُرُ فَقَالَتْ: بَلَى فَرَكِبَتْ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَمَلِ عَائِشَةَ، وَعَلَيْهِ حَفْصَةُ، فَسَلَّمَ عَلَيْهَا، ثُمَّ سَارَ حَتَّى نَزَلوا وَافْتَقَدَتْهُ عَائِشَةُ فَلَمَّا نَزَلُوا، جَعَلَتْ رِجْلَيْهَا بَيْنَ الإِذخِرِ، وَتَقُولُ: يَا رَبِّ سَلِّطْ عَلَيَّ عَقْرَبًا أَوْ حَيَّةً تَلْدَغُنِي، وَلاَ أَسْتَطِيعُ أَنْ أَقُولَ لَهُ شَيْئًا
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যখনই নবী (ﷺ) সফরে যাওয়ার ইরাদা করতেন, তখনই স্ত্রীগণের মাঝে লটারী করতেন। এক সফরের সময় ‘আয়িশা (রাঃ) এবং হাফসাহ (রাঃ)-এর নাম লটারীতে ওঠে। নবী (ﷺ)-এর অভ্যাস ছিল যখন রাত হত তখন ‘আয়িশা (রাঃ)-এর সঙ্গে এক সওয়ারীতে আরোহণ করতেন এবং তাঁর সঙ্গে কথা বলতে বলতে পথ চলতেন। এক রাতে হাফসাহ (রাঃ) ‘আয়িশা (রাঃ)-কে বললেন, আজ রাতে তুমি কি আমার উটে আরোহণ করবে এবং আমি তোমার উটে, যাতে করে আমি তোমাকে এবং তুমি আমাকে এক নতুন অবস্থায় দেখতে পাবে? ‘আয়িশা (রাঃ) উত্তর দিলেন, হ্যাঁ, আমি রাজি আছি। সে হিসাবে ‘আয়িশা (রাঃ) হাফসাহ (রাঃ)-এর উটে এবং হাফসাহ (রাঃ) ‘আয়িশা (রাঃ)-এর উটে সওয়ার হলেন।নবী (ﷺ) ‘আয়িশা (রাঃ)-এর নির্ধারিত উটের কাছে এলেন, যার ওপর হাফসাহ (রাঃ) বসা ছিলেন। তিনি সালাম করলেন এবং তাঁর পার্শ্বে বসে সফর করলেন। পথিমধ্যে এক স্থানে সবাই অবতরণ করলেন। ‘আয়িশা (রাঃ) নবী (ﷺ)-এর সান্নিধ্য থেকে বঞ্চিত হলেন। যখন তাঁরা সকলেই অবতরণ করলেন তখন ‘আয়িশা (রাঃ) নিজ পদযুগল ‘ইযখির’ নামক ঘাসের মধ্যে প্রবেশ করিয়ে বলতে লাগলেন, হে আল্লাহ্! তুমি আমার জন্য কোন সাপ বা বিচ্ছু পাঠিয়ে দাও, যাতে আমাকে দংশন করে। কেননা, আমি এ ব্যাপারে রাসূলাল্লাহ্ (ﷺ)-কে কিছু বলতে পারব না।
সহীহুল বুখারী, পর্ব ৬৭ : বিবাহ, অধ্যায় ৯৮, হাঃ ৫২১১; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ১৩, হাঃ ২৪৪৫
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৮৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় সফরের ন্যায় ও পরিবারের মানবিক অনুভূতি। নবীজি (صلى الله عليه وسلم) সফরে গেলে স্ত্রীদের মাঝে লটারী করতেন। এক সফরে আয়িশা (রাঃ) ও হাফসাহ (রাঃ)-এর নাম ওঠে। রাতে নবীজি সাধারণত আয়িশা (রাঃ)-এর সঙ্গে একই সওয়ারীতে চলতেন এবং কথা বলতেন। এক রাতে হাফসাহ (রাঃ) আয়িশা (রাঃ)-কে উট বদলের প্রস্তাব দেন, আর আয়িশা (রাঃ) রাজি হন। ফলে নবীজি আয়িশা (রাঃ)-এর উটে গিয়ে হাফসাহ (রাঃ)-কে পান এবং তাঁর পাশে সফর করেন। আয়িশা (রাঃ) এতে নবীজির সান্নিধ্য না পেয়ে কষ্ট পান। হাদিসটি মানুষের স্বাভাবিক অনুভূতি, সফরের নিয়ম এবং ঘরের ভেতরের সূক্ষ্ম সম্পর্ক বোঝায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সফরে স্ত্রীদের মাঝে লটারী করার কথা হাদিসে এসেছে।
- পরিবারের মানুষের স্বাভাবিক কষ্ট ও আবেগও হাদিসে বর্ণিত হয়েছে।
- কথাবার্তা ও সান্নিধ্য দাম্পত্য জীবনের কোমল দিক।
- হাদিসের ঘটনাকে অতিরিক্ত ব্যাখ্যা না করে মূল বর্ণনার সীমায় বোঝা উচিত।
