৪৪/১৩. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৮৬ - রফীকুল আ'লা ও নবীজির শেষ পছন্দ
উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ)-এর মর্যাদা।
রফীকুল আ'লা: নবীজির শেষ সময়ের গভীর শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ১৫৮৬
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৮৬
حديث عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ صَحِيحٌ يَقُولُ: إِنَّهُ لَمْ يُقْبَضْ نَبِيٌّ قَطُّ حَتَّى يَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ، ثُمَّ يُحَيَّا أَوْ يُخَيَّرَ فَلَمَّا اشْتَكَى، وَحَضَرَهُ الْقَبْضُ، وَرَأْسُهُ عَلَى فَخِذِ عَائِشَةَ، غُشِيَ عَلَيْهِ فَلمَّا أَفَاقَ، شَخَصَ بَصَرُهُ نَحْوَ سَقْفِ الْبَيْتِ ثُمَّ قَالَ: اللهُمَّ فِي الرَّفِيقِ الأَعْلَى فَقُلْتُ: إِذًا لاَ يُجَاوِرُنَا فَعَرَفْتُ أَنَّهُ حَدِيثُهُ الَّذِي كَانَ يُحَدِّثُنَا وَهُوَ صَحِيحٌ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলাল্লাহ (ﷺ) সুস্থাবস্থায় বলতেন, জান্নাতে তাঁর স্থান দেখানো ব্যতীত কোন নবী (আঃ)-এর প্রাণ কখনো কবজ করা হয়নি। তারপর তাঁকে জীবন বা মৃত্যু একটি গ্রহণ করতে বলা হয়। এরপর যখন নবী (ﷺ) অসুস্থ হয়ে পড়লেন এবং তাঁর মাথা ‘আয়িশা (রাঃ)-এর উরুতে রাখাবস্থায় তাঁর জান কবজের সময় উপস্থিত হল তখন তিনি সংজ্ঞাহীন হয়ে গেলেন। এরপর যখন তিনি সংজ্ঞা ফিরে পেলেন তখন তিনি ঘরের ছাদের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ! উচ্চে সমাসীন বন্ধুর সঙ্গে (মিলিত হতে চাই)। অনন্তর আমি বললাম, তিনি আর আমাদের মাঝে থাকতে চাচ্ছেন না। এরপর আমি উপলব্ধি করলাম যে, এটা হচ্ছে ঐ কথা যা তিনি আমাদের কাছে সুস্থাবস্থায় বর্ণনা করতেন।
সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৮৪, হাঃ ৪৪৩৭; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ১৩, হাঃ ২৪৪৩
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৮৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় রফীকুল আ'লা এবং নবীজির শেষ সময়। আয়িশা (রাঃ) জানান, রাসূলাল্লাহ (صلى الله عليه وسلم) সুস্থ অবস্থায় বলতেন, কোনো নবীর প্রাণ কবজ করা হয় না, যতক্ষণ না তাঁকে জান্নাতে তাঁর স্থান দেখানো হয়; এরপর তাঁকে বেছে নিতে বলা হয়। পরে যখন নবীজি অসুস্থ হলেন, তাঁর মাথা আয়িশা (রাঃ)-এর উরুতে ছিল। তিনি সংজ্ঞাহীন হলেন, আবার জ্ঞান ফিরে পেয়ে ঘরের ছাদের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ! উচ্চে সমাসীন বন্ধুর সঙ্গে। আয়িশা (রাঃ) তখন বুঝলেন, তিনি আর দুনিয়ায় থাকার পছন্দ করছেন না। এই বর্ণনায় নবীজির কথার সত্যতা, আখিরাতের প্রতি তাঁর মন এবং আয়িশা (রাঃ)-এর উপলব্ধি ফুটে উঠেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজি (صلى الله عليه وسلم) সুস্থ অবস্থায় যে কথা বলেছিলেন, শেষ সময়ে তা স্পষ্ট হয়।
- আখিরাতের উচ্চ সঙ্গ লাভের আকাঙ্ক্ষা এই হাদিসে এসেছে।
- আয়িশা (রাঃ) নবীজির শেষ সময়ের কথা গভীরভাবে বুঝেছিলেন।
- জীবনের শেষ মুহূর্তেও আল্লাহমুখী হওয়া গুরুত্বপূর্ণ।
