৪৪/১৩. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৮৩ - আয়িশা রাঃ-এর ঘরে নবীজির শেষ সময়

উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ)-এর মর্যাদা।

নবীজির শেষ সময় ও আয়িশা রাঃ-এর ঘরে অবস্থান

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৮৩

حديث عَائِشةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَسْأَلُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، يَقُولُ: أَيْنَ أَنَا غَدًا أَيْنَ أَنَا غَدًا يُرِيدُ عَائِشَةَ فَأَذِنَ لَهُ أَزْوَاجُهُ يَكونُ حَيْثُ شَاءَ فَكَانَ فِي بَيْتِ عَائِشَةَ حَتَّى مَاتَ عِنْدَهَا قَالَتْ عَائِشَةُ: فَمَاتَ فِي الْيَوْمِ الَّذِي كَانَ يَدورُ عَلَيَّ فِيهِ، فِي بَيْتِي فَقَبَضَهُ اللهُ وَإِنَّ رَأْسَهُ لَبَيْنَ نَحْرِي وَسَحْرِي

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

মৃত্যু রোগকালীন অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করতেন, আমি আগামীকাল কার ঘরে থাকব। আগামীকাল কার ঘরে? এর দ্বারা তিনি ‘আয়িশা (রাঃ)-এর ঘরের পালার ইচ্ছে পোষণ করতেন। সহধর্মিণীগণ নবী (ﷺ)-কে যার ঘরে ইচ্ছে অবস্থান করার অনুমতি দিলেন। তখন নবী (ﷺ) ‘আয়িশা (রাঃ)-এর ঘরে ছিলেন। এমনকি তাঁর ঘরেই তিনি ইন্তিকাল করেন। ‘আয়িশা (রাঃ) বলেন, নবী (ﷺ) আমার জন্য নির্ধারিত পালার দিন আমার ঘরে ইন্তিকাল করেন এবং আল্লাহ তাঁর রূহ কবজ করেন এ অবস্থায় যে, তাঁর মাথা ছিল আমার কণ্ঠ ও বক্ষের মধ্যে।

সহীহুল বুখারী, পর্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৮৪, হাঃ ৪৪৫০; মুসলিম, পর্ব ৪৪; সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ১৩, হাঃ ২৪৪৩

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৮৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় নবীজি (صلى الله عليه وسلم)-এর ওফাতের সময়কার ঘটনা। মৃত্যুর রোগে তিনি জানতে চাইতেন, তিনি পরের দিন কার ঘরে থাকবেন। হাদিসে এসেছে, এর দ্বারা তিনি আয়িশা (রাঃ)-এর ঘরের পালা ইচ্ছা করতেন। নবীজি (صلى الله عليه وسلم)-এর সহধর্মিণীগণ তাঁকে অনুমতি দিলেন, তিনি যেখানে ইচ্ছা থাকতে পারবেন। এরপর তিনি আয়িশা (রাঃ)-এর ঘরে থাকেন এবং সেখানেই ইন্তিকাল করেন। আয়িশা (রাঃ) বলেন, তাঁর নির্ধারিত পালার দিনেই নবীজি তাঁর ঘরে ইন্তিকাল করেন, আর তখন তাঁর মাথা ছিল তাঁর কণ্ঠ ও বক্ষের মাঝে। এই বর্ণনায় পরিবারের পারস্পরিক অনুমতি, কোমলতা এবং শেষ মুহূর্তের গভীর সম্পর্ক ফুটে উঠেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্ত্রীদের অনুমতি নিয়ে নবীজি (صلى الله عليه وسلم) নির্দিষ্ট ঘরে অবস্থান করেন।
  • পরিবারের মধ্যে পারস্পরিক সম্মতি ও বোঝাপড়ার গুরুত্ব দেখা যায়।
  • আয়িশা (রাঃ)-এর ঘরে নবীজি (صلى الله عليه وسلم)-এর শেষ সময় কাটে।
  • শেষ মুহূর্তেও ঘনিষ্ঠতা ও মমতার ছবি এই হাদিসে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন